ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

সানস্ক্রিন মাখলেই মুখে ঘাম হয়? ব্যবহারের সঠিক উপায় জেনে নিন

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৪:৩৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৪:৩৫:০৫ অপরাহ্ন
সানস্ক্রিন মাখলেই মুখে ঘাম হয়? ব্যবহারের সঠিক উপায় জেনে নিন ফাইল ফটো
অতিরিক্ত দূষণ ও কড়া রোদের তাপে ত্বকের বারোটা বাজছে। তার উপর যদি সানস্ক্রিন না লাগান, তা হলে ত্বকের আরও ক্ষতি হতে পারে। অনেকেরই সানস্ক্রিন মাখলে তীব্র ঘাম হয়। তাই ত্বক পুড়ে যাওয়ার ভয় থাকলেও সানস্ক্রিন মাখতে চান না কেউ কেউ। আবার অনেকে ঘামের হাত থেকে বাঁচার জন্য ঘাম-নিরোধক বলে দাবি করা সানস্ক্রিন ব্যবহার করেন। তাতেও বিশেষ সু‌ফল মেলে না। ঘাম রুখতে কী ভাবে ব্যবহার করবেন সানস্ক্রিন?

রূপচর্চা নিয়ে বহু দিন ধরে কাজ করছেন শর্মিলা সিংহ ফ্লোরা। তাঁর মতে, ত্বকের পরিচর্যা করতে হলে সবার আগে যে কাজটি না করলেই নয়, তা হল সানস্ক্রিনের ব্যবহার। শর্মিলা বলেন, ‘‘কেবল ট্যানের হাত থেকে বাঁচতে সানস্ক্রিনের ব্যবহার করা হয়, এই ধারণা ভুল। সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করাই হল সানস্ক্রিনের মূল কাজ। সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকে অকালেই বয়সের ছাপ পড়ে, ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ে, ত্বকে কালচে দাগছোপ পড়ে। সানস্ক্রিনের ‘সান প্রিভেনটিভ ফ্যাক্টর’ বা এসপিএফ সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে আমাদের ত্বক রক্ষা করে। বাড়িতে থাকুন বা বাইরে, দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করা কিন্তু জরুরি।’’

কেবল ঘাম হওয়া নয়, সানস্ক্রিনে টাইটানিয়াম যৌগ থাকে, তাই মুখে মাখলে সাদা দেখায় বলেও অনেকে কিন্তু এটি ব্যবহার করতে চান না। তবে কিছু পন্থা জানলে এমনটা হবে না। শর্মিলা বলেন, ‘‘সানস্ক্রিন কেনার সময়ে সেটি যেন টিন্টেড সানস্ক্রিন হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর সানস্ক্রিন মাখার আগে অবশ্যই তাতে সামান্য জল মিশিয়ে নিন। সানস্ক্রিনের সঙ্গে জল ভাল করে মেখে নিন ত্বকে। পাতলা হয়ে গেলে তা রোমকূপের ভিতর ভাল করে ঢুকবে। জল ত্বকের রোমকূপকে ঠান্ডা রাখবে। ফলে ঘাম কম হবে।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম