ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সালমানের ভাইপোর সঙ্গে পার্টিতে মাতলেন সুহানা!

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৪:২৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৪:২৯:৫১ অপরাহ্ন
সালমানের ভাইপোর সঙ্গে পার্টিতে মাতলেন সুহানা! ছবি: সংগৃহীত
অগস্ত্য নন্দার সঙ্গে সুহানা খানের সম্পর্ক নিয়ে জল্পনা লেগেই থাকে। এ বার সালমান খানের ভাইপোর সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ-কন্যা। একটি পার্টিতে নাচে মত্ত ছিলেন তাঁরা। সেই ভি়ডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বলিউডের তারকা-সন্তানেরা ছবিতে অভিনয় করার আগেই নেটাগরিকের চর্চায় থাকেন। প্রায়ই নানা পার্টিতে তাঁদের ক্যামেরাবন্দি করেন ছবি শিকারিরা। তাঁদের জীবনযাপন নিয়েও কৌতূহল থাকে তুঙ্গে। শাহরুখ-কন্যা সুহানাকে ইতিমধ্যেই দর্শক দেখেছে ‘আর্চিজ’ ছবিতে। তবে সেই ছবিতে অভিনয় করার আগে থেকেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কের জেরে খবরের শিরোনামে বার বার উঠে আসতেন তিনি। সুহানা বা অগস্ত্য কেউ মুখ না খুললেও, বলিউডের ‘ওপেন সিক্রেট’— তাঁরা সম্পর্কে রয়েছেন।

এই জল্পনার মধ্যেই এ বার সালমানের ভাইপোদের সঙ্গে পার্টিতে মত্ত সুহানা। সোহেল খানের পুত্র নির্বাণ খানের সঙ্গে সুহানাকে নাচতে দেখা যায় সেই অনুষ্ঠানে। সেখানে ছিলেন আরবাজ খানের পুত্র আরহান খান এবং সালমানের বোন অর্পিতা খান শর্মাও। একসঙ্গে ছবি শিকারিদের ক্যামেরায় ধরাও দেন তাঁরা। তবে এই পার্টিতে অগস্ত্যের উপস্থিতি লক্ষ করা যায়নি।

শাহরুখ খান নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কন্যা সুহানা খান ক্যামেরার সামনে কাজ করতে বেশি আগ্রহী। ২০২৩ সালে জোয়া আখতারের ছবি ‘আর্চিজ’-এ অভিনয় করেন সুহানা। ওটিটি মঞ্চে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সুহানার বিপরীতে অভিনয় করেছিলেন অগস্ত্য নন্দা। তবে অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন সুহানা। আগামী দিনে শাহরুখ-কন্যাকে দেখা যাবে বড় পর্দার ছবি ‘কিং’-এ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক