ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

সিরাজগঞ্জের যমুনার চরে কৃষককে হত্যা করে গরু নিয়ে গেল ডাকাতদল

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৩:৫৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৩:৫৮:০৮ অপরাহ্ন
সিরাজগঞ্জের যমুনার চরে কৃষককে হত্যা করে গরু নিয়ে গেল ডাকাতদল সিরাজগঞ্জের যমুনার চরে কৃষককে হত্যা করে গরু নিয়ে গেল ডাকাতদল
সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলায় যমুনার চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা।

মঙ্গলবার (২০ মে) রাত ১২টার পর উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা মিয়া ওই চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করে আসছেন।

মঙ্গলবার রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই অস্থায়ী (ছাপরা) ঘরে হানা দেয়। এরপর কৃষক তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। আর নিহতের নাতি ইব্রাহিমকে (১৮) হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি করে রেখে তিনটি গরু লুট করে ডাকাতদল নৌকাযোগে পালিয়ে যায়।
চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ‘ওই কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল ৫টি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুইটি গরু নিতে পারেনি, গরু দুটিকে অন্যত্র পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাতি ইব্রাহিম সুস্থ আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা