ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

নামাজে যেসব ভুল হলে সাহু সিজদা করতে হয়

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৪:১১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৪:১১:১৫ অপরাহ্ন
নামাজে যেসব ভুল হলে সাহু সিজদা করতে হয় ছবি: সংগৃহীত
ইসলামি শরিয়তের পরিভাষায় সাহু সিজদা বলা হয় কোনো কারণে ত্রুটিযুক্ত হয়ে পড়া নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে শুধু ডান পাশে সালাম ফিরিয়ে দুটি অতিরিক্ত সিজদা করাকে। সাহু সিজদার পর আবার তাশাহহুদ পড়ে, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে ডান ও বাম পাশে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। সাহু সিজদার মাধ্যমে ওই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়।

নামাজে মৌলিকভাবে ৫ ধরনের ভুল হলে সাহু সিজদা করতে হয়। সেগুলো হলো:
১. নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা করতে হয়। যেমন নামাজে দুই রাকাতের পর বসে তাশাহহুদ পড়া ওয়াজিব। কেউ যদি ভুল করে দুই রাকাতের পর না বসে, তাহলে সাহু সিজদা দিতে হয়।

২. কোনো ফরজ দুবার আদায় করলে সাহু সিজদা দিতে হয়। যেমন নামাজে প্রতি রুকুতে একবার রুকু ও দুইবার সিজদা করতে হয়, কেউ ভুল করে দুইবার রুকু করলে বা তিনবার সিজদা করলে সাহু সিজদা দিতে হবে।

৩. নামাজে কোনো ওয়াজিব পরিবর্তন করলে সাহু সিজদা দিতে হয়। যেমন জোহর ও আসরের নামাজে কেরাত আস্তে পড়া ওয়াজিব, কেউ যদি এই দুই ওয়াক্তের নামাজে কেরাত জোরে পড়ে, তাহলে সাহু সিজদা দিতে হয়।

৪. কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি হলে সাহু সিজদা দিতে হয়। যেমন নামাজে তৃতীয় রাকাতের সিজদার পর কিয়াম করা বা দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি তৃতীয় রাকাতের সিজদার পর বসে থাকে এবং তিন তাসবিহ পড়তে যতটুকু সময় লাগে এর বেশি পরিমাণ সময় বসে থাকে তাহলে কিয়াম করতে দেরি হওয়ার কারণে সাহু সিজদা দিতে হয়।

নামাজে এই ভুলগুলো হয়ে গেলে নামাজি যদি সাহু সিজদা দেয় তাহলে এর মাধ্যমে এই এই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়। সাহু সিজদা আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজিব।

ইচ্ছাকৃতভাবে নামাজের কোনো ওয়াজিব আমল ছেড়ে দিলে বা এসব ত্রুটি করলে সাহু সিজদার মাধ্যমে নামাজ শুদ্ধ হবে হবে না। বরং এজন্য গুনাহগার হতে হবে এবং ওই নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা