ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা

সফলতার জন্য যে ৩ গুণ অর্জন করতে বলা হয়েছে কোরআনে

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৪:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৪:০৮:০১ অপরাহ্ন
সফলতার জন্য যে ৩ গুণ অর্জন করতে বলা হয়েছে কোরআনে ছবি: সংগৃহীত
মানুষের সফলতার জন্য বিশেষ মাপকাঠি ও গুণাবলী রয়েছে। কোরআন, হাদিস ও মানবীয় দৃষ্টিকোণ থেকে সফলতার বিভিন্ন উপায় বর্ণিত হয়েছে। প্রত্যেকটিই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের সুরা লুকমানে সফল ও হেদায়েতপ্রাপ্ত ব্যক্তিদের তিনটি গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

সুরা লুকমানের বর্ণনা অনুযায়ী একজন মানুষ সফল হওয়ার জন্য নামাজ আদায়, যাকাত প্রদান ও পরকালে বিশ্বাস রাখা জরুরি। এই তিনটি গুণ মানুষকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—

الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَ یُؤۡتُوۡنَ الزَّكٰوۃَ وَ هُمۡ بِالۡاٰخِرَۃِ هُمۡ یُوۡقِنُوۡنَ ؕاُولٰٓئِكَ عَلٰی هُدًی مِّنۡ رَّبِّهِمۡ وَ اُولٰٓئِكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ

যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়, আর তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে এবং তারাই সফলকাম। (সুরা লুকমান, আয়াত : ৪-৫)

কোরআনের এই আয়াতে নামাজ ও যাকাত আদায় এবং আখেরাতের প্রতি বিশ্বাসকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

এর মাধ্যমে একথা প্ৰকাশ করা হয়েছে যে, অন্য সব সৎকাজ এ তিনটি সৎগুণের ওপরই নির্ভর করে। কারণ, নিয়মিত নামাজ আদায়ের ফলে আল্লাহর হুকুম মেনে চলা ও আল্লাহর ভয়ে ভীত হওয়া স্থায়ী অভ্যাসে পরিণত হয়ে যায়। 

হিসাব করে যাকাত দেওয়ার কারণে আত্মত্যাগের প্রবণতা  সুদৃঢ় ও শক্তিশালী হয়, পার্থিব সম্পদের প্রতি মোহ দমিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাংখা জেগে ওঠে। 

আখেরাতে বিশ্বাসের ফলে তাদের মধ্যে দায়িত্ববোধ ও জবাবদিহি করার অনুভূতি জাগে।

এ কারণে তারা এমন জন্তু-জানোয়ারের মতো হয় না। যারা চারণক্ষেত্রে বাঁধন-হারা হয়ে এদিক ওদিক চরে বেড়ায়। বরং তারা এমন মানুষদের মতো হয়ে যায় যারা নিজেদেরকে স্বেচ্ছাচারী মনে করে না। মনে করে, তারা কোন প্রভুর গোলাম এবং নিজেদের সমস্ত কাজের জন্য প্রভুর সামনে জবাবদিহি করতে বাধ্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ