ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

প্রায় ১৫ দিন ধরে পিরিয়ড! শুধু হরমোন কারণ নয়, রয়েছে ভিটামিনের ঘাটতি

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৪:০০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৪:০০:৪৩ অপরাহ্ন
প্রায় ১৫ দিন ধরে পিরিয়ড! শুধু হরমোন কারণ নয়, রয়েছে ভিটামিনের ঘাটতি প্রতিকী ছবি
মাসের অর্ধেক দিন পিরিয়ড চলছে, সঙ্গে সেই সংক্রান্ত শারীরিক সমস্যা তো রয়েছেই। ২৬ বছরের ওই তরুণী প্রথমে ভেবেছিলেন এটি হয়তো হরমোনজনিত সমস্যা, যা আজকের ব্যস্ত জীবনে খুব সাধারণ একটা সমস্যা হয়ে উঠেছে।

চিকিৎসকরাও বলেছিলেন, স্বাভাবিক ব্যাপার, হয়তো স্ট্রেস বা পিসিওএস (PCOS)। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শরীরও ভেঙে পড়তে শুরু করল।

অর্থোপেডিক ও স্পোর্টস সার্জন ওবায়দুর রহমান ইনস্টাগ্রামে এই ক্লিনিক্যাল কেস শেয়ার করে জানান, তরুণী ভেবেছিলেন শুধু হরমোনজনিত সমস্যার কারণেই পিরিয়ডের সময়কাল নিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু সবথেকে দুশ্চিন্তার বিষয়, এই সমস্যার পেছনে লুকিয়ে ছিল ভিটামিন ডি-এর মারাত্মক ঘাটতি।

ডাঃ রহমান লিখেছেন, “প্রতি মাসে ১০ দিন, ১২ দিন, কখনও ১৫ দিন পিরিয়ডের ব্লিডিং চলত। অনেকের মতো তিনিও ভেবেছিলেন স্ট্রেসের কারণেই এমনটা হচ্ছে। চিকিৎসকরাও বারবার বলতেন, ‘তোমার বয়স এখনও কমের দিকেই, হরমোন শিফট করছে, কিছুদিন অপেক্ষা করো।’ কিন্তু তাঁর এদিকে শরীর ভাঙছে।”

তিনি জানান, ওই তরুণীর পা ব্যথা, গাঁটে গাঁটে জ্বালাভাব, হঠাৎ মুড সুইং, অবসাদ, অতিরিক্ত ক্লান্তি ইত্যাদি নানা উপসর্গ বাড়তে থাকে। একদিন তিনি অফিসের বাইরে অজ্ঞানও হয়ে পড়েন।

তারপর রক্তপরীক্ষার রিপোর্টে জানা যায়, ভিটামিন ডি-র মাত্রা শুধু কমই নয় বরং একেবারেই তমালির দিকে। তাঁর হাড় দুর্বল হয়ে পড়ছিল ভেতর থেকেই, এদিকে হরমোনের ভারসাম্য নিয়েও নানা সমস্যা ধরা পড়ে।

ড. রহমান সতর্ক করেছেন, ভিটামিন ডি কেবল ‘হাড়ের জন্য প্রয়োজনীয় ভিটামিন’ নয়, এটি শরীরের ‘হরমোনাল ব্যাকবোন’।

ভিটামিন ডি-এর ঘাটতির প্রভাবে কী হতে পারে? (ড. রহমানের মতে)

•    দীর্ঘ ও অতিরিক্ত পিরিয়ড ব্লিডিং
•    দীর্ঘস্থায়ী ক্লান্তি
•    মুড সুইং ও পিএমএস (PMS)
•    চুল পড়া ও হাড়ে হাড়ে ব্যথা
•    ইস্ট্রোজেন ইমব্যালেন্স, এমনকী বন্ধ্যাত্বের ঝুঁকিও রয়েছে

তিনি আরও জানান, যে মহিলারা ঘরে-বাইরেটা একসঙ্গে সামলান, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন বা যাঁরা সবসময় শরীর ঢেকে পোশাক পড়েন, তাঁদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়।

ড. রহমানের বার্তা, “তাঁর কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট বা হরমোনাল কোনও ওষুধের দরকার ছিল না। দরকার ছিল শরীরে সূর্যের আলো-রোদ লাগানো, সঠিক তথ্য আর শারীরিক সমস্যা যত্ন নিয়ে শোনার মতো একজন ডাক্তার।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার