ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের প্রতি সম্মান জানানো সন্তানের জন্য নবীজির সুসংবাদ প্রতিদিন এক হাজার নেকি অর্জনের সহজ আমল রাণীশংকৈলের কৃতি সন্তান কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৩:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৩:৪৮:৪২ অপরাহ্ন
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালর বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম আশরাফুল মোল্যা। তিনি জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিল সরাইল গ্রামের রাশেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, আসামি দাহমাশী জুট মিলস লিমিটেডের শ্রমিক কোয়ার্টার্সে বসবাস করতেন। ২০১৮ সালের ১৭ আগস্ট মিলের কোয়ার্টার্সে তাদের বসবাসে কক্ষে নিজ ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই দুজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় হত্যা মামলা করেন। পরে ময়নাতদন্ত রিপোর্ট থেকে জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামলার পর দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, শুনানি শেষে আদালত স্বামীকে দণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রবানী ভুইয়া রতন জানান, স্বামী আশরাফুল মোল্যা তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এই রায় দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত