ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

যশোরের ৭ বছর বয়সী এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৩:৫৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৩:৫৩:৪৪ অপরাহ্ন
যশোরের ৭ বছর বয়সী এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে যশোরের ৭ বছর বয়সী এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে
যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ওই শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
 
ভুক্তভোগী শিশুর মা জানান, সিরাজুল ইসলামের বাড়ির পাশে তাদের বাড়ি। তার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। তারা দুজনই সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ থেকে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।

এ সুযোগে ৪ দিন ধরে তার মেয়েকে সিরাজুল নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেন। গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবারও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। পরের দিন শনিবার ছোট মেয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে ভুক্তভোগী ওই শিশু মাকে জানায়- সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছেন।

তিনি আরো জানান, বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানিয়ে কোনো উপায়ান্তর না পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসার আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং ধর্ষক সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার