ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

বাড়ির বাগানেই চাষ করুন ড্রাগন ফল

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৩:০৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৩:০৯:৫৩ অপরাহ্ন
বাড়ির বাগানেই চাষ করুন ড্রাগন ফল ফাইল ফটো
ড্রাগন ফলের নামেও যেমন আকর্ষণীয়, তার চেহারাও অনন্য। সঠির ফল বেছে নিতে পারলে, স্বাদেও বেশ মিষ্টি। তা ছাড়া ড্রাগন ফল চাষ করে অনেকেই লাভবান হয়েছেন। ব্যবসার লক্ষ্য থাকুক, বা বাগানের সৌন্দর্যবৃদ্ধি, অথবা নিজের বাগানের ফল খাওয়ার উদ্দেশ্যই হোক, বাড়িতেই এই ফল চাষ করতে পারেন। সামান্য যত্ন নিলেই বারান্দা বা ছাদের টবে গাছ বড় হয়ে ফল দিতে পারে। এর জন্য দরকার বড় টব, ঝুরঝুরে মাটি, প্রচুর রোদ আর খুঁটির ভর। ড্রাগন ফল চাষের সহজ পদ্ধতি জেনে নিন।

চাষের নিয়ম ধাপে ধাপে—
সঠিক টব বেছে নিন– অন্তত ২০ ইঞ্চি চওড়া আর ১২ ইঞ্চি গভীর টব নিন। টবের নীচে ছিদ্র থাকতে হবে, যাতে জল জমে না থাকে।

মাটি তৈরি করুন (২:১:১ অনুপাতে)– ২ ভাগ মোটা বালি, ১ ভাগ কম্পোস্ট, ১ ভাগ নারকেলের ছোবড়া বা পার্লাইট। এই মিশ্রণ গাছকে প্রয়োজনীয় পুষ্টি দেবে এবং মাটি ঝুরঝুরে রাখবে, যাতে শিকড় সহজে ছড়াতে পারে।

খুঁটির ভর তৈরি করুন– এই গাছ লতানে। তাই টবের মধ্যে একটি সরু বাঁশ বা লোহার পাইপ অথবা শক্ত কাঠ গেঁথে দিন। গাছ বড় হলে শাখাগুলি ওই খুঁটির সঙ্গে নরম দড়ি বা কাপড় দিয়ে আলতো করে বেঁধে দিন। এতে গাছ সোজা হয়ে উপরে উঠবে, ভেঙে পড়বে না।

যত্নের নিয়ম—
সূর্যালোক– প্রতি দিন অন্তত ৬–৮ ঘণ্টা সরাসরি রোদের দরকার। দুপুরে খুব তীব্র রোদ উঠলে হালকা ছায়ার বন্দোবস্ত করতে পারলে ভাল হয়।

জল দেওয়া– মাটি শুকনো হলে জল দিন, সাধারণত সপ্তাহে এক বারই যথেষ্ট। শীতে জল আরও কম দিতে হবে। অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে।

ছাঁটাই ও ফুল ফোটানো– বাড়তি ডাল কেটে দিলে গাছ শক্ত হয় আর সহজে ফুল ধরে। ড্রাগন ফল রাতে ফুল ফোটায়। চাইলে নরম ব্রাশ দিয়ে এক ফুল থেকে অন্য ফুলে পরাগ ছড়িয়ে দিতে পারেন, এতে ফল ধরার সম্ভাবনা বাড়ে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ