ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারত কিছু জানায়নি ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন তুলল পুতিনের দেশ সাফাইকর্মীকে বাড়িতে ডেকে সোনার হার উপহার দিলেন কেন রজনীকান্ত? মানিকগঞ্জে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি নোয়াখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা শিক্ষকের চিকিৎসার নামে নিঃসন্তান গৃহবধূকে কবিরাজের ধর্ষণ জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল গোপনে ভোটের সিল বানিয়ে ব্যবসায়ী ধরা সীমান্তে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করল বিজিবি ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: সেনাপ্রধান ভূমিকম্পে আবারও কাঁপল দেশ সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের তারেক-জুবাইদার আজ বিবাহবার্ষিকী  ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশালে আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০২:৩০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০২:৩০:৪১ অপরাহ্ন
পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশালে আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশালে আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
দেশব্যাপী চলমান 'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিবেশ রক্ষা এবং সবুজায়নের এক বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিক নির্দেশনায় এই বিশেষ বৃক্ষরোপণ অভিযান সারা দেশে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। এরই অংশ হিসেবে সোমবার (২৫ আগস্ট) বরিশালের কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আবদুস সামাদ পিভিএমএস, বিভিএম। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি এবং কলেজের অধ্যক্ষ মতিউর রহমান। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বরিশালে এই কার্যক্রমের সূচনা করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার মোঃ আবদুস সামাদ বলেন, "মহাপরিচালক মহোদয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা। আনসার ও ভিডিপি সদস্যরা রেঞ্জ, ব্যাটালিয়ন, প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনগণকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করে একে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এই বৃক্ষরোপণ অভিযান শুধু একটি পরিবেশগত কার্যক্রম নয়, এটি একটি মহৎ সামাজিক আন্দোলন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। তিনি জানান, বাহিনীর এই প্রচেষ্টা তাদের সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ।

অনুষ্ঠানে বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, কর্মচারী, টিআই, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ব্যাটালিয়ান আনসার সদস্যসহ কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণ মাধ্যম কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ দেশের সবুজ ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান