ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আন্দোলনের গুলিবিদ্ধ বাবলু রায়ের শরীর পচছে বিছানায়!

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০২:১১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০২:১১:৫২ অপরাহ্ন
আন্দোলনের গুলিবিদ্ধ বাবলু রায়ের শরীর পচছে বিছানায়! আন্দোলনের গুলিবিদ্ধ বাবলু রায়ের শরীর পচছে বিছানায়!
আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের সময় তৎকালীন বিডিআরের গুলিতে আহত হন অনেক আন্দোলনকারী। তাদের মধ্যে ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর গ্রামের রিকশাভ্যান চালক বাবলু রায় (৫৩) আজও জীবন্ত সাক্ষী হয়ে বেঁচে আছেন। কিন্তু সেই বেঁচে থাকা কোনো জীবন নয়; বরং সীমাহীন কষ্ট, অসহায়তা আর অন্ধকার ভবিষ্যতের লড়াই।

বাবলু রায়ের শরীরের অর্ধেক অংশ অচল হয়ে গেছে। হারিয়ে গেছে কর্মক্ষমতা। বিছানাই এখন তার নিত্য সঙ্গী। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে চলতে হয় দারিদ্র্য ও রোগব্যাধির সঙ্গে যুদ্ধ করে। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা সম্ভব হচ্ছে না। শরীরে ধরেছে নানা জটিলতা, কোমরে হয়েছে ঘা। স্ত্রী প্রতিদিন সেগুলো ধুয়ে দিচ্ছেন, আর দুই ছেলে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে সামান্য আয়ে সংসার টিকিয়ে রাখছেন।

২০০৬ সালের সেই দিনের স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। বাবলু রায় জানান, প্রতিদিনের মতো রিকশাভ্যান নিয়ে বের না হয়ে সেদিন অংশ নিয়েছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচিতে। মিছিলটি ছোট যমুনা নদীর সেতু পার হওয়ার পরপরই শুরু হয় লাঠিচার্জ, গুলি চলে নির্বিচারে। দৌড়ে পালাতে না পেরে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

পরবর্তীতে রংপুর মেডিকেল, ঢাকা মেডিকেল, পিজি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় এক বছর চিকিৎসা শেষে হুইলচেয়ারে বাড়ি ফেরেন তিনি। কিন্তু ধীরে ধীরে সেই সামান্য চলাফেরার শক্তিও হারিয়েছেন। গত কয়েক বছর ধরে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েছেন।

আন্দোলনের সঙ্গীরা মাঝেমধ্যে খবর নেন, সাধ্যমতো সাহায্যও করেন। বিশেষত জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদ নিয়মিত খোঁজখবর রাখেন এবং আর্থিক সহায়তা দেন। প্রতিবছর ২৬ আগস্ট বাবলু রায় হুইলচেয়ারে করে মিছিলে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন। কিন্তু ২০২১ সালের পর থেকে সেটিও আর সম্ভব হচ্ছে না। এখন বিছানা থেকেই তিনি স্মরণ করেন শহীদদের।

পঙ্গুত্ব নিয়েও তিনি আন্দোলনের বার্তা তুলে ধরেন। বাবলু রায়ের দৃঢ় কণ্ঠে আহ্বান “ফুলবাড়ী কয়লাখনি থেকে এক টুকরো কয়লাও যেন কোনো বহুজাতিক কোম্পানি লুটে নিয়ে যেতে না পারে। সবাইকে সজাগ থাকতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক