ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ তানোর থানায় এসপি'র আকস্মিক পরিদর্শন চোট সারিয়ে নায়কোচিত কামব্যাক! জোড়া গোলে বিশ্বকাপের মহড়া রোনাল্ডোর প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফুলবাড়ী হাসপাতালে অভিযান: দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০২:০৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০২:০৯:০৯ অপরাহ্ন
ফুলবাড়ী হাসপাতালে অভিযান: দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ফুলবাড়ী হাসপাতালে অভিযান: দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে দালাল চক্রের সদস্য বিপ্লব হোসেন (৪০) ও পূর্ণিমা রানী (৫৬)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৪ ধারায় ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী।

জানা গেছে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা গ্রাম থেকে আসা অসহায় ও সহজ-সরল রোগীদের প্রলোভন ও কৌশলে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে নিম্নমানের পরীক্ষা-নিরীক্ষা ও ডিপ্লোমাধারী চিকিৎসকদের মাধ্যমে প্রেসক্রিপশন করিয়ে কমিশনভিত্তিক অর্থ হাতিয়ে নেয়। এতে রোগীরা যেমন প্রতারিত হয়, তেমনি সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইসাহাক আলী বলেন, দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। বিষয়টি নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়েছে। আজ দুইজনকে জরিমানা করা হলেও ভবিষ্যতে এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭