ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

প্রিয়ঙ্কা চোপড়ার রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টে জল্পনা তুঙ্গে

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:৪৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:৪৭:২৫ অপরাহ্ন
প্রিয়ঙ্কা চোপড়ার রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টে জল্পনা তুঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টে জল্পনা তুঙ্গে
সম্প্রতি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক রহস্যময় পোস্ট করে অনুরাগীদের মধ্যে কৌতুহলের জন্ম দিয়েছেন। এই পোস্টগুলি কাকে উদ্দেশ্য করে করা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা।

একটি পোস্টে, জনপ্রিয় আমেরিকান ওয়েব সিরিজ ‘দ্য অফিস’-এর একটি দৃশ্য শেয়ার করে প্রিয়ঙ্কা লেখেন, "কারও সঙ্গে প্রথম দিন দেখা হলেই, বোঝা যায় এটাই আসলে শেষ দেখা। এই আপাত সাধারণ রসিকতাটিই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ এর কিছুদিন আগেই তিনি অসম্মান নিয়ে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন।

কিছুদিন আগের সেই পোস্টে প্রিয়ঙ্কা লিখেছিলেন যে, কেউ তাঁকে অসম্মান করলে তিনি তাঁকে জীবন থেকে বাদ দিতে দুবার ভাবেন না। সেই পোস্টে লেখা ছিল, “সাধারণত আমি খুবই ভাল এবং বুঝদার মানুষ। কিন্তু এক বার আমাকে অসম্মান করে দেখুন। আপনি বুঝে যাবেন, কেন আমার জীবনে মাত্র তিনটে বন্ধু। উল্লেখযোগ্য ভাবে, এই পোস্টটি এমন এক সময়ে করা হয়েছিল যখন শাহরুখ খান জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন। এর পরেই ‘শেষ দেখা’ সংক্রান্ত পোস্টটি করায় অনেকেই দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন।

অনুরাগীদের একাংশ এবং বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে, প্রিয়ঙ্কার এই পোস্টগুলির সঙ্গে তাঁর অতীতের গুঞ্জরিত সম্পর্কের যোগসূত্র খোঁজা হচ্ছে। একটা সময় শাহরুখ খানের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্কের গুঞ্জন বলিউডে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। যদিও তাঁরা কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

শোনা যায়, শাহরুখ-পত্নী গৌরী খানের হস্তক্ষেপে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং এরপরই প্রিয়ঙ্কা বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান। 

বর্তমানে প্রিয়ঙ্কা মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং আন্তর্জাতিক স্তরে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তবে তাঁর এই সাম্প্রতিক রহস্যময় পোস্টগুলি পুরনো সেই গুঞ্জনকে আবারও উস্কে দিয়েছে। যদিও এই জল্পনাগুলির কোনও ভিত্তি আছে কিনা বা প্রিয়ঙ্কার এই পোস্টগুলির প্রকৃত উদ্দেশ্য কী, তা সময়ই বলবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি