ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

প্রেমের সম্পর্ক ছিন্ন করায় তরুণীকে গুলি করে হত্যা, আটক প্রেমিক

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:৩০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:৩০:৫৮ অপরাহ্ন
প্রেমের সম্পর্ক ছিন্ন করায় তরুণীকে গুলি করে হত্যা, আটক প্রেমিক প্রেমের সম্পর্ক ছিন্ন করায় তরুণীকে গুলি করে হত্যা, আটক প্রেমিক
ভারতে এক তরুণীর বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে তারই প্রেমিক।

সোমবার দুপুরে কৃষ্ণনগর উইমেন্স কলেজের বিপরীতে একটি বাড়িতে এ খুনের ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম ঈশা মল্লিক (১৯), তিনি দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ঘটনার পর ঈশাকে রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশার সঙ্গে দেবরাজ সিংহ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।

সম্প্রতি ঈশা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় দেবরাজ এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন, ঈশার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে এবং তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত দেবরাজ সিংহকে আটক করেছে পুলিশ।

নিহত তরুণীর পরিবারের ভাষ্যমতে, ঘটনার সময় বাড়িতে ঈশার মা এবং ভাই উপস্থিত ছিলেন।

তরুণীর মা জানিয়েছেন, তিনি গুলির শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন, এক তরুণ অস্ত্র হাতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এরপরই তিনি ঘরে ঢুকে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত দেবরাজ উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা। নিহতের দাদুর মতে, দেবরাজ তাদের পূর্ব পরিচিত ছিল। অতীতেও ওই যুবক ছাত্রীকে হুমকি দিয়েছিল বলে নিহতের দাদা পুলিশকে জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর