ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

চট্টগ্রামে ৪টি প্রতিষ্টানকে ৫ লক্ষ টাকা জরিমানা, পলিথিন জব্দ

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:০৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:০৭:১৮ অপরাহ্ন
চট্টগ্রামে ৪টি প্রতিষ্টানকে ৫ লক্ষ টাকা জরিমানা, পলিথিন জব্দ চট্টগ্রামে ৪টি প্রতিষ্টানকে ৫ লক্ষ টাকা জরিমানা, পলিথিন জব্দ
চট্টগ্রাম মহানগরীতে র‌্যাব-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমান ‘‘উৎপাদন নিষিদ্ধ পলিথিন" জব্দসহ চারটি প্রতিষ্টানকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত  চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এবং কোতোয়ালী থানাধীন রসূল মার্কেট এলাকায় যৌথ ভ্রাম্যমান আদালতে পরিচালনা করা হয়। এ সময় ৫টি অবৈধ নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্টানকে ৫ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমান উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দসহ ১টি কারখানা সীলগালা করেন ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকালে র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এবং বাকলিয়া থানা এলাকায় অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব ৭, চট্টগ্রামের একটি অভিযান দল ওই অভিযানটি পরিচালনা করে।

এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৭, চট্টগ্রাম, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।

অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানাকৃত ৫লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং জব্দকৃত উৎপাদন নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা