ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মহানগরীর সাধুর মোড়ে তরুণীকে ধর্ষণ; গ্রেফতার ধর্ষক জয়

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:১৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:১৩:১৭ অপরাহ্ন
মহানগরীর সাধুর মোড়ে তরুণীকে ধর্ষণ; গ্রেফতার ধর্ষক জয় মহানগরীর সাধুর মোড়ে তরুণীকে ধর্ষণ; গ্রেফতার ধর্ষক জয়
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সামিউল আলিম জয়কে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (২৪ আগস্ট) দিনগত রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সামিউল আলিম জয় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী গ্রামের মোঃ জালালের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাধুর মোড় (কুবা মসজিদের পিছনে) এলাকায় ভাড়া করা বাসায় বসবাস করতেন।

সোমবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, ভুক্তভোগী তরুণীর পরিবার এবং জয়ের পরিবার প্রায় চার বছর ধরে নগরীর বোয়ালিয়া থানার সাধুরমোড় রানীনগর এলাকার একই বাড়িতে পাশাপাশি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। এই সুবাদে জয়ের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়।

চলতি বছরের গত ১৫ জুন বিকেল ৪টার দিকে তরুণীর বাসায় কেউ না থাকার সুযোগে জয় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এরপরও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে তরুণীকে ১২ আগস্ট পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, জয় ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মোঃ সামিউল আলিম জয়ের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুর থেকে জয়কে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন র‌্যাব-৫, এর সদস্যরা। 
সোমবার সকালে ধর্ষক জয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড