ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

রাজশাহীতে ট্রাফিক পুলিশের মাঝে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৮:৩৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৮:৩৬:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাফিক পুলিশের মাঝে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে ট্রাফিক পুলিশের মাঝে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
রাজশাহীতে আরএমপি ট্রাফিক পুলিশের মাঝে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অফিসে এই ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক যুব সংগঠন জেসিআই এর রাজশাহী জেলা কমিটির সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ এর নের্তৃত্বে উক্ত ডেন্টাল ক্যাম্পে অংশগ্রহণ করেন ডা. মাহাফিল আরা মুনমুন, ডা. আরিফ হোসেন ও ডা. মুজাহিদ।

জেসিআই এর আয়োজনে এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার সার্বিক সহযোগীতায় ডেন্টাল ক্যাম্পে উপস্থিত ছিলেন আরএমপি'র ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিবুল ইসলাম, রাজশাহী লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ার পার্সন ও সাবেক সভাপতি ইঞ্জি. জিয়া উদ্দিন আহমদ, নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু ও সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন টিআই নোমান, ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ, সড়কযোদ্ধা আসমানী খাতুন আখি, মৌসুমি আক্তার, আফ্রিদি, মারুফ প্রমুখ।

অংশগ্রহণকারীদের বিনামূল্যে দাঁতের পরীক্ষা, মৌখিক স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির জন্য দাঁতের যত্ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। সেবা প্রদান শেষে সেবাগ্রহীতাদেরকে মেডিপ্লাসের পক্ষ থেকে একটি করে টুথপেস্ট উপহার দেওয়া হয়। ডেন্টাল ক্যাম্পটি দুপুর ১২ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টার দিকে সমাপ্তি করা হয়।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে দাঁতের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। এছাড়াও সেবাগ্রহীতারা বিনামূল্যে এই সেবা গ্রহণ করে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১