ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’! রামিসা হত্যাকাণ্ড: যুক্তিতর্কের সময় কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যান স্বপ্না ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত ৫০ গাজীপুরে দুই বাসের মাঝে পিষ্ট হয়ে অটোরিকশায় নিহত ২

দক্ষিণ গাজার হাসপাতালে ইজরায়েলি হামলায় ৪ সাংবাদিক-সহ অন্তত ১৫ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৫৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৫৮:০৭ অপরাহ্ন
দক্ষিণ গাজার হাসপাতালে ইজরায়েলি হামলায় ৪ সাংবাদিক-সহ অন্তত ১৫ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
দক্ষিণ গাজার হাসপাতালে বোমা হামলা চালাল ইজরায়েল। সোমবার দুপুরে দক্ষিণ গাজার খান ইউনিসের অন্তর্গত নাসের হাসপাতালে ইজরায়েলি সেনার ওই হামলায় এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে চার সাংবাদিকও রয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশী সময় সোমবার দুপুর দেড়টা নাগাদ নাসের হাসপাতালে বোমা হামলা চালায় ইজরায়েল। ওই ঘটনায় চার সাংবাদিক-সহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

আল জাজিরা সূত্রে খবর, নিহত চার সাংবাদিকের নাম হোসাম আল-মাসরি (রয়টার্সের চিত্র সাংবাদিক), মহম্মদ সালামা (আল জাজিরার চিত্র সাংবাদিক), মারিয়ম আবু দাকা (অ্যাসোসিয়েটেড প্রেস-সহ বিভিন্ন সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যমের ফ্রিল্যান্স সাংবাদিক) এবং মোয়াজ আবু তাহা (এনবিসি নেটওয়ার্কের সাংবাদিক)। ফলে এই নিয়ে গত দু’বছরে সব মিলিয়ে গাজায় ২৪৪ জন সাংবাদিকের মৃত্যু হল।

আল জাজিরার প্রতিবেদনে জানা গিয়েছে, সোমবার দুপুরে প্রথমে নাসের হাসপাতালের ছাদে বোমা ফেলে ইজরায়েল। সে সময় ছাদে এক সাংবাদিক ছিলেন। তাঁকে উদ্ধার করতে ছুটে যান সহকর্মীরা। সঙ্গে উদ্ধারকারী দলের কয়েক জনও ছাদে যান। সে সময় ফের একই জায়গায় বোমা হামলা চালায় ইজরায়েল। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার সাংবাদিক-সহ অনেকের।

গত মে মাস থেকে গাজার ত্রাণশিবির ও হাসপাতালগুলিতে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। তাতে এখনও পর্যন্ত ১৩০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। চলতি মাসের শুরু থেকে গাজা দখলের জন্য আরও বদ্ধপরিকর হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজাকে হামাসমুক্ত করার উদ্দেশ্যে পাঁচ দফা নীতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজার সীমান্ত পুনর্বিন্যাস, হামাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ও রয়েছে। আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা চলছে। কারণ, এমনিতেই ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইজরায়েলি সেনার হামলা শুরুর পর থেকে এখনও পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ৬১,০০০-এরও বেশি মানুষের। বেসরকারি হিসাবে সংখ্যাটা আরও বেশি। সপ্তাহখানেক আগে ইজরায়েলের হামলায় মৃত্যু হয় প্যালেস্টাইনি সাংবাদিক আনাস আল-শরিফ ও তাঁর চার সহকর্মীর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার