ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

দক্ষিণ গাজার হাসপাতালে ইজরায়েলি হামলায় ৪ সাংবাদিক-সহ অন্তত ১৫ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৫৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৫৮:০৭ অপরাহ্ন
দক্ষিণ গাজার হাসপাতালে ইজরায়েলি হামলায় ৪ সাংবাদিক-সহ অন্তত ১৫ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
দক্ষিণ গাজার হাসপাতালে বোমা হামলা চালাল ইজরায়েল। সোমবার দুপুরে দক্ষিণ গাজার খান ইউনিসের অন্তর্গত নাসের হাসপাতালে ইজরায়েলি সেনার ওই হামলায় এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে চার সাংবাদিকও রয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশী সময় সোমবার দুপুর দেড়টা নাগাদ নাসের হাসপাতালে বোমা হামলা চালায় ইজরায়েল। ওই ঘটনায় চার সাংবাদিক-সহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

আল জাজিরা সূত্রে খবর, নিহত চার সাংবাদিকের নাম হোসাম আল-মাসরি (রয়টার্সের চিত্র সাংবাদিক), মহম্মদ সালামা (আল জাজিরার চিত্র সাংবাদিক), মারিয়ম আবু দাকা (অ্যাসোসিয়েটেড প্রেস-সহ বিভিন্ন সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যমের ফ্রিল্যান্স সাংবাদিক) এবং মোয়াজ আবু তাহা (এনবিসি নেটওয়ার্কের সাংবাদিক)। ফলে এই নিয়ে গত দু’বছরে সব মিলিয়ে গাজায় ২৪৪ জন সাংবাদিকের মৃত্যু হল।

আল জাজিরার প্রতিবেদনে জানা গিয়েছে, সোমবার দুপুরে প্রথমে নাসের হাসপাতালের ছাদে বোমা ফেলে ইজরায়েল। সে সময় ছাদে এক সাংবাদিক ছিলেন। তাঁকে উদ্ধার করতে ছুটে যান সহকর্মীরা। সঙ্গে উদ্ধারকারী দলের কয়েক জনও ছাদে যান। সে সময় ফের একই জায়গায় বোমা হামলা চালায় ইজরায়েল। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার সাংবাদিক-সহ অনেকের।

গত মে মাস থেকে গাজার ত্রাণশিবির ও হাসপাতালগুলিতে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। তাতে এখনও পর্যন্ত ১৩০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। চলতি মাসের শুরু থেকে গাজা দখলের জন্য আরও বদ্ধপরিকর হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজাকে হামাসমুক্ত করার উদ্দেশ্যে পাঁচ দফা নীতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজার সীমান্ত পুনর্বিন্যাস, হামাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ও রয়েছে। আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা চলছে। কারণ, এমনিতেই ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইজরায়েলি সেনার হামলা শুরুর পর থেকে এখনও পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ৬১,০০০-এরও বেশি মানুষের। বেসরকারি হিসাবে সংখ্যাটা আরও বেশি। সপ্তাহখানেক আগে ইজরায়েলের হামলায় মৃত্যু হয় প্যালেস্টাইনি সাংবাদিক আনাস আল-শরিফ ও তাঁর চার সহকর্মীর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান