ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

তানোরের মহানগর ক্লিনিকে ফের ভুল চিকিৎসার অভিযোগ

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৪৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৪৭:১১ অপরাহ্ন
তানোরের মহানগর ক্লিনিকে ফের ভুল চিকিৎসার অভিযোগ ফাইল ফটো
রাজশাহীর তানোরের বহুল আলোচিত বেসরকারি মহানগর ক্লিনিকের বিরুদ্ধে ফের চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি, ভুক্তভোগী এক নারী এবিষে তানোর থানায় লিখিত  অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে চিকিৎসার নামে ক্লিনিকটি তার শারীরিক ক্ষতি করার পাশাপাশি  তাকে আর্থিকভাবেও বিপাকে ফেলেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ জুলাই শুক্রবার সকালে ভুক্তভোগী নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে মহানগর ক্লিনিকে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর তার একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে কয়েক দিনের মাথায় তার শারীরিক অবস্থা আরো জটিল হয়ে পড়ে। একপর্যায়ে রোগীর পরিবারকে রাজশাহী শহরের একটি বেসরকারি  হাসপাতালে নিয়ে যেতে হয়।

রোগীর স্বজনেরা অভিযোগ করে বলেন, ক্লিনিকের অবহেলায় ভুক্তভোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এতে চিকিৎসা ব্যয়সহ প্রায় ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

ভুক্তভোগীর স্বজনদের দাবি, এ ধরনের ঘটনা ওই ক্লিনিকে নতুন নয়। আগেও বহু রোগীর চিকিৎসা অবহেলার কারণে ভোগান্তির শিকার হয়েছেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। তারা সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্লিনিক বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, ইতিপুর্বে একাধিকবার ভুল চিকিৎসার নবজাতকের মৃত্যু, নারী কেলেঙ্কারি ও কর্মচারি মামুনকে দিয়ে অপারেশন করানোসহ নানা অভিযোগ উঠলেও রহস্যজনক কারনে ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এ বিষয়ে মহানগর ক্লিনিকের মালিক হেলাল উদ্দিন বলেন, “ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। বিষয়টি আমরা মীমাংসা করে নিয়েছি।”

এদিকে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই মাসুদ জানান, “গত শনিবার থানায় উভয়পক্ষ বসেছিল। তারা মীমাংসার পথে এগোচ্ছে।”

তবে ভুক্তভোগীরা জানান, এর আগেও মহানগর ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার একাধিক অভিযোগ রয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে ক্লিনিকটি বন্ধের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাসদাক বলেন, “বিষয়টি আমি শুনেছি। সিভিল সার্জন স্যারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ