ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১

খাগড়াছড়িতে আনসার-ভিডিপি’র হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৩৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৩৯:২০ অপরাহ্ন
খাগড়াছড়িতে আনসার-ভিডিপি’র হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত খাগড়াছড়িতে আনসার-ভিডিপি’র হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি পার্বত্য জেলা আনসার ও ভিডিপি কর্তৃক আয়োজিত হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি আনসার ও ভিডিপি চেঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার (২৫ আগষ্ট) এ সমাপনের অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রশিক্ষণ শেষে ভিডিপি সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ) ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস।

তাঁর বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের আধুনিক প্রশিক্ষণ গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তাদের দেশপ্রেম ও মানব সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের এই প্রশিক্ষণ কেবল দক্ষতা বৃদ্ধিই নয়, বরং দেশের নিরাপত্তা ও উন্নয়নে আপনাদের ভূমিকা আরও সুদৃঢ় করবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও মহড়া প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করে উপস্থিত অতিথিবৃন্দের প্রশংসা লাভ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট, সার্কেল অ্যাডজুট্যান্ট এবং ব্যাটালিয়ন কমান্ডারসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি সেরা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। প্রশিক্ষণার্থীরা এই ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের অনুরোধ জানান, যা তাদের পেশাগত দক্ষতা এবং আত্ম বিশ্বাস বাড়াতে সাহায্য করবে। খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় হিল ভিডিপি সদস্য, ব্যাটালিয়ান সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭