ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মায়ের দুধ সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত: রাজশাহী সিভিল সার্জন

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:২৫:৩০ অপরাহ্ন
মায়ের দুধ সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত: রাজশাহী সিভিল সার্জন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই উল্লেখ করে মায়ের দুধকে সৃষ্টিকর্তা প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত বলে মন্তব্য করেছেন রাজশাহী সিভিল সার্জন ডা. এস, আই, এম রাজিউলকরিম। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সোমবার (২৫ আগস্ট) সকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় কর্তৃক কার্যালয়টির সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

সিভিল সার্জন বলেন, একজন মাকে মাতৃদুগ্ধ খাওয়ানোর ক্ষেত্রে অনেকরকম জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি হলো সব থেকে বড় বিষয়। বাচ্চা গর্ভধারণের সময়ই মাকে স্থির করে নিতে হবে যে, সে বাচ্চাকে পুরো দু’বছর বা বাচ্চার যতদিন প্রয়োজন ততোদিন মায়ের দুধ খাওয়াবে। এই মানসিকতা যদি শুরুতেই তৈরি হয় তাহলে আর জটিলতা থাকবে না।

প্রাতিষ্ঠানিক ডেলিভারির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডেলিভারি যদি সরকারি প্রতিষ্ঠানে হয় তাহলে শিশুকে দুধ খাওয়ানোর সঠিক নিয়ম জানা সহজ হয়। কেননা সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষিত ও দক্ষ নার্স রয়েছে। তারা এ বিষয়ে সার্বিক সহযোগিতা করতে পারে।

প্রতিটি মায়ের গর্ভকালীন চিকিৎসা ভালো প্রতিষ্ঠানে হওয়া দরকার উল্লেখ করে এসময় তিনি সকল সচেতন নাগরিককে মাতৃদুগ্ধ বিষয়ক স্বাস্থ্য বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার আহ্বান জানান। 

মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় রাজশাহী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, পরিবার পরিকল্পনার উপপরিচালক আব্দুর রাজ্জাক, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, ডেপুটি সিভিল সার্জন মোসা. মাহবুবা খাতুন সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়।

এর আগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে  সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। 

এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে, ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান