ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

গোমতী নদীর তীরে একদিন...

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১১:২২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১১:২২:৪৩ অপরাহ্ন
গোমতী নদীর তীরে একদিন... গোমতী নদীর তীরে একদিন...
দিনটি ছিল শুক্রবার। ২২ আগষ্ট ২০২৫। রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের উদ্যোগে কুমিল্লা শহরের পালপাড়া ব্রীজ, গোমতী রেলব্রীজ, আড়াইওরা মন্দির, গোমতী নদীর পাড় অর্ধদিন ট্যুর এবং বৃক্ষরোপনের আয়োজন করা হয়।

পূর্বপরিকল্পনা অনুযায়ী সকাল ৭টার দিকে নাঙ্গলকোট আমার নিজ বাসা থেকে রওয়ানা হয়ে নাঙ্গলকোট বাসস্ট্যান্ড থেকে কুমিল্লা সুপার বাসে উঠি।
টমছমব্রীজের আগেই নামার জন্য হঠাৎ মুঠোফোনে কল করেন রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ২০২৫-২৬ সেশনের প্রেসিডেন্ট রাব্বী খন্দকার হৃদয়। তারই কথা মত নামলাম মর্ডাণ হসপিটালের সামনে।

তারপর মর্ডান হসপিটালের উত্তর পাশে থাকা নার্সারী থেকে দেখে দেখে প্রায় ৩০টির মত রজনীগন্ধা, শিউলি, জবাসহ নানান জাতের ফুলের চারা ক্রয় করলাম। এরই মাঝে আমাদের সাথে যুক্ত হলেন ক্লাবের পিপি পিন্টু চন্দ্র সরকার। ফুলের চারাগুলো নিয়ে আমরা তিনজন একসাথে একটি অটোভাড়া করে সোজা রওয়ানা হলাম কুমিল্লা আদর্শ সদরের উপর দিয়ে বয়ে যাওয়া, কুমিল্লা শহরের দু:খ নামে খ্যাত গোমতী নদীর তীরে। সেখানে গিয়ে দেখি আগের থেকেই উপস্থিত আছেন আমাদের ক্লাবের সদস্য সুমাইয়া হিমি ও প্রিয়।

এরই মাঝে আমাদের সাথে যুক্ত হলেন ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট ও সাপ্তাহিক স্বদেশ জার্নালের সম্পাদক নয়ন দেওয়ানজী দাদা। এরপর একে একে আসলেন সংগঠনের অন্যান্য সদস্যরা। বিশেষ করে শান্ত দেবনাথ।

আড়াইওরা মন্দিরের কয়েকজনও আমাদের সাথে যুক্ত হোন, আমাদের মানবিক ও সামাজিক কাজগুলো তাদের মুগ্ধ করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে। একদিকে বৃষ্টি, অন্যদিকে বৃক্ষরোপন। সেই সাথে শুক্রবার হিসেবে মুসলিমদের জুমার দিন। ক্লাবের পূর্ব নির্ধারিত স্থান আড়াইওরা মন্দির, পালপাড়া ব্রীজ, রেলব্রীজ আর গোমতী নদী উপভোগ শেষে আমরা আমাদের প্রধান কাজ বৃক্ষরোপন নানান জায়গায় লাগালাম। জুমা নামাজের আগেই আমরা বিদায় নিতে হবে।

বিদায়ের মূহূর্তে রবীন্দ্রসংগীত গেয়ে অনেকখানি আনন্দ জোগালেন ক্লাবের সকলের প্রিয় ও চার্টাড প্রেসিডেন্ট নয়ন দেওয়ানজী দাদা। তারপর হাটঁতে হাঁটতে আমরা রেলব্রীজ ওপাশে গিয়ে ক্ষুধার্ত হলে, সবাইকে নয়ন দেয়ানজী দাদা পেয়ারা খাওয়ান। তারপর বিদায়ের পালা। বিদায়ের মূহূর্তে অটো ভাড়া করে সবাই একসাথে কান্দিরপাড় নজরুল এভিনিউ এসে বিদায় নিই।

দিনটি সত্যিই সবার কাছে অতুলনীয় ছিল, সেই সাথে দিনটি স্মরণ রাখার মত ছিল।

লেখক: আজিম উল্যাহ হানিফ, কবিও কলামিস্ট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ