ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:৫০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:৫০:১৯ অপরাহ্ন
শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
রাজধানীর সবুজবাগ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় সবুজবাগ থানা পুলিশ।

শিশুটির বাবা জানান, তার মেয়ে প্রতিদিনের মতো সকালে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিল। আজ সকাল সাড়ে ছয়টার দিকে পাশের বাড়ির রিমন (১৯) নামের এক যুবক কৌশলে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যায়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, আমার মেয়ে কান্নাকাটি শুরু করলে রিমন তাকে আমাদের বাসার গেটের সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর মেয়ে বাড়িতে ফিরে এসে ঘটনাটি খুলে বলে। পরে আমরা থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগের ভিত্তিতে পুলিশ রিমনকে গ্রেফতার করে।

অভিযোগ পাওয়ার পর শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত রিমনকে গ্রেফতার করা হয়েছে। পরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড