ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মদ্যপানে প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, গ্রেপ্তার ৫

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৩:৪৫ অপরাহ্ন
মদ্যপানে প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, গ্রেপ্তার ৫ মদ্যপানে প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, গ্রেপ্তার ৫
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়ায় এক আবাসিক এলাকায় জনসমক্ষে মদ্যপানের প্রতিবাদ করার পর একজন কলা শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় লাঞ্ছিতের দৃশ্য ধরা পড়েছে। এ ঘটনায়  শিক্ষক নিরুপম পাল অভিযোগ দায়ের করার পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৪ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ আগস্ট) একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিরুপম পাল দেখেন কয়েকজন যুবক রাস্তার পাশে মদ্যপান করছেন। তিনি তাদের প্রকাশ্যে মদ্যপান করতে নিষেধ করলে তখন অভিযুক্তরা তাকে মারধর করে।

নিরুপম পালের আত্মীয় রনি পাল বলেন, আমি তখন ঘুমিয়েছিলাম। মামা আমাকে ফোন করে বলেন যে তাকে মারধর করা হয়েছে। আটজন যুবক ও একজন নারী এখানে মদ্যপান করছিলেন। মামা তাদের বলেন যে দিনের বেলায় এভাবে প্রকাশ্যে মদ্যপান করা উচিত নয়। এরপর তারা তাকে চড় ও ঘুষি মারে। তার নাক থেকে রক্ত ঝরতে শুরু করে। এরপর আশপাশের মানুষজন তাকে উদ্ধার করেন। হামলাকারীরা তাকে মেরে ফেলারও হুমকি দেয়। আমরা এখন খুব ভয় পাচ্ছি।

আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

এসিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন যুবক ও একজন নারী মিলে নিরুপম পালকে এলোপাতাড়ি মারধর করছেন। তিনি হাত দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে অনবরত মারতে থাকে। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে হামলাকারীদের থামানোর চেষ্টা করতেও দেখা যায়, কিন্তু হামলাকারীরা তাকে মারতেই থাকে।

পুলিশ এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আরও তদন্ত চলছে।

স্থানীয় বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র বলেন, আবাসিক এলাকায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আমরা সবাই ওই শিক্ষকের পাশে আছি। এ ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত। আগে আমরা রাতে সব এলাকায় নজরদারি চালাতাম। স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে কথা বলে আমরা আবার সেই প্রথা চালু করবো। এ ধরনের সহ্য করা যাবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার