ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

রাজশাহীর বাগমারায় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে পিটিয়ে হত্যায় ২ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৩:২৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৩:২৪:০৯ অপরাহ্ন
রাজশাহীর বাগমারায় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে পিটিয়ে হত্যায় ২ জন গ্রেপ্তার রাজশাহীর বাগমারায় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে পিটিয়ে হত্যায় ২ জন গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় পুলিশের কাছ থেকে খুনের আসামিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত খোরশেদ আলম ও ভুট্টু প্রামাণিক দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার ২০ মে ভোরে চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাঁদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন- নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের খোরশেদ আলম (৪৫) ও ভুট্টু প্রামাণিক (৪২)। তাঁরা ঘটনার পর প্রায় এক মাস ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী ও চট্টগ্রাম র‍্যাবের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বিকেলে বাগমারার রনশিবাড়ি বাজারে পূর্বশত্রুতার জেরে আবদুর রাজ্জাক নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন একই গ্রামের আমিরুল ইসলাম। ঘটনার পর স্থানীয় লোকজন আমিরুলকে ধরে একটি বাড়িতে আটকে রাখে। পরে রাত আটটার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা পুলিশের ওপর হামলা চালায়।

সেখানে পুলিশের কাছ থেকে আমিরুলকে ছিনিয়ে নিয়ে শতাধিক লোক প্রকাশ্যে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় বাগমারা থানায় অজ্ঞাত এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে বুধবার দুপুরে আদালতে নেয়া হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার