ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব সুদর্শন ভাঙলেন গেইলের রেকর্ড, অনন্য মাইলফলকে কোহলি সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে ‘বালুর বাধ’ দিয়ে থামানো যাবে না: জাামায়াত আমির আজীবন সম্মাননায় আলমগীর, সেরা অভিনেতা নিশো ও অভিনেত্রী তমা 'উফ! দুধের মতো শরীর', তামান্নার প্রশংসা করে ট্রোলড অন্নু কাপুর মিষ্টি পেঁপে কেনার আগে জেনে নিন কৌশল জ্যাকির ‘সিচুয়েশনশিপ’ মন্তব্য নিয়ে বিতর্ক, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন স্ত্রী রকুল প্রীত পাম্পে জ্বালানি নিতে ঢুকতেই ভাঙা হলো এমপির গাড়ি তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন দিল্লির আমলা-কন্যাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত! ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত অটোরিকশা চালক নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী ​রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রেমের সম্পর্ক ঘিরে চাঞ্চল্য গাইবান্ধার প্রেমিক যুগলের বিষপান: প্রেমিকা মারা যাওয়ার পাঁচ দিন পর প্রেমিকের মৃত্যু বাংলাদেশে হাম পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, জরুরি পদক্ষেপের আহ্বান রাজশাহীর বুলুনপুরে ড্রেন না থাকায় জলাবদ্ধতা: দ্রুত সমাধানের নির্দেশ রাসিক প্রশাসকের ভুল সংরক্ষণেই দ্রুত নষ্ট হচ্ছে ফল-সবজি, জানালেন বিশেষজ্ঞরা মেয়ের সঙ্গে তিন বছরের টানাপোড়েন, অভিজ্ঞতা জানালেন কাজল

পটুয়াখালীতে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিলো জনতা

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:২১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:২১:৪৭ অপরাহ্ন
পটুয়াখালীতে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিলো জনতা পটুয়াখালীতে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিলো জনতা
পটুয়াখালীতে রাতের আধারে ডাকাতি ধাওয়া দিয়ে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি। 

পটুয়াখালীর বাউফলে রাতের আধারে  দুই বাসায় ডাকাতি করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে পালানোর সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

অদ্য রবিবার (২৪ আগস্ট) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আটক দুই ডাকাতকে পুলিশ থানার হেফাজতে নেয়। 

এ ব্যপারে স্থানীয় জনসাধারণ জানান, কাশিপুর বাসিন্দা খলিল হাওলাদার ও আজাহার জমাদ্দারের বসতঘড়ে গভীর রাতে হানা দেয় একদলডাকাত। প্রথমে বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মুঠোফোনে খবর দেন। পরে স্থানীয়রা একত্রিত হয়ে  ডাকচিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলকে। এসময় ডাকাত দলের  দুজনকে আটক করে ঘটনাস্থলেই। কিন্তু দলের অন্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আটক দুই ডাকাতকে গণপিটুনির তোপের মুখে পড়তে হয়। স্থানীয়রা তখন বেধরক মারধর করে সকালে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।

বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম দৈনিক বাংলাদেশ কন্ঠকে জানান, জনগণের হাতে আটক দুজনকে পুলিশ থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। এবং দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য

তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য