ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ও মদ জব্দ হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে!

ইউপি চেয়ারম্যানের কাছে হাতিয়ে নিলেন টাকা, অফিস সহায়কের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৬:৫৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৬:৫৪:৩১ অপরাহ্ন
ইউপি চেয়ারম্যানের কাছে হাতিয়ে নিলেন টাকা, অফিস সহায়কের বিরুদ্ধে অভিযোগ ইউপি চেয়ারম্যানের কাছে হাতিয়ে নিলেন টাকা, অফিস সহায়কের বিরুদ্ধে অভিযোগ
চেয়ারম্যানদের ভুলবুঝিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অফিস সহায়ক ও কার্যসহকারীর বিরুদ্ধে। এতে ৬ ইউপি চেয়ারম্যান লিখিত অভিযোগ করেছেন ত্রান ও দূযোর্গ মন্ত্রনালয়ে।

অভিযোগে জানা যায়, ৬ ইউনিয়ন নিয়ে গঠিত হরিপুর উপজেলা আর এ ৬ ইউপি চেয়ারম্যান লিখিত অভিযোগ করেছেন ঢাকা মহাপরিচালক ত্রাণওদূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরও দূযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের অফিস সহায়ক বিষ্ণু রায় ও কার্য্যসহকারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অফিস সহায়ক বিষ্ণু রায় ১১ বছর ধরে একই অফিসে কর্মরত থাকার ফলে সমস্ত সিন্ডিকেটের মুল হোতা হয়ে উঠেছেন। গত ২৪ এর গন অভ্যুত্থানের পর সমস্ত অফিস আদালতের রদবদল হলেও হয়নি বিষ্ণু রায়ের বদলি। ফ্যাসিষ্ট সরকারের আমল থেকে কাজ করে আসার ফলে টাকার পাহাড় গড়ে তুলেছেন তিনি। পাশাপাশি জাহাঙ্গীর আলম ৯ বছর যাবৎ একই অফিসে থাকার কারণে তারা দুজনে একই সুত্রে গাঁথা।

এনিয়ে ইউপি চেয়ারম্যানরা জানান, গত ১২ মে ২৫ সালের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কথা বলে আমাদের ৬ জন চেয়ারম্যানের কাছ থেকে হলরুম মেরামতের জন্য সবার কাছে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা নিয়েছে। পরবর্তীতে আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,কাজের জন্য আমি কোন টাকা পয়সা চায়নি বরং ২ টি প্রকল্প হতে হলরুম মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা। এতে আমরা বিষয়টি বুঝতে পারি যে আমাদের ৩ লক্ষ টাকা বিষ্ণু আত্মসাত করেছেন।

চেয়ারম্যানরা আরো জানান, আমাদের প্রকল্প চেয়ারম্যাদের কাছ থেকে প্রতি প্রকল্পে ১৫% হারে টাকা নেন বিষ্ণু রায় ও জাহাঙ্গীর আলম । তাছাড়া বিগত ১৭ বছর আওয়ামী সরকারের আমলে বহু বরাদ্দের টাকা কাঁজ না করে টাকা উত্তোলন করে ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন। আওয়ামী ফ্যাসিষ্ট এমপি দবিরুল ইসলামের আমলে বিশেষ বরাদ্দের টাকা কাজ না করেই টাকা ভাগাভাগি করে নেন। যাহার ডকুমেন্ট তাঁর পারসোনাল একাউন্ট ১৯০৯১০০০০৮৩৭১ সোনালী ব্যাংক হরিপুর উপজেলা শাখায় তলব করলেই পাওয়া যাবে।

এবিষয়ে কার্যসহকারী জাহাঙ্গীর আলম বলেন, আমাকে বিষ্ণু যেভাবে দিকনির্দেশনা দিয়েছে আমি সে ভাবে কাজ করেছি। অফিস সহায়ক বিষ্ণু রায়ের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,আমরা চেয়ারম্যানগন মহাপরিচালক ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর দূযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি, দেখা যাক কি হয়। 

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) সামলিয়ে মার্ডি বলেন,ঘটনাটি আমি আপনার কাছে জানলাম আমার এখানে যোগদানের বেশি দিন হয়নি, এটি আগের ঘটনা । তাছাড়া চেয়ারম্যান সহ সকলের সঙ্গে কথা বলে জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু