ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৬:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৬:২৫:০৭ অপরাহ্ন
রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন
রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রবিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। এতে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় । বক্তরা বলেন, গত ০৯ আগস্ট ২০২৫ তারিখে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রুপলাল রবিদাস (৪০) ও প্রদীপ রবিদাস (৩৫) কে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার দ্রুত বিচার, অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়।

এছাড়া রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রাম ও তানোরের শিমুলতলা গ্রামে আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বারবার আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে আইনি পদক্ষেপ  নিতে গড়িমশি করা হয়। এ ধরণের ঘটনা রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্য সম্পন্ন করার আহ্বান জানান তারা।

এই কর্মসূচিতে কেন্দ্রীয় সহ-সভাপতি রাজকুমার শাও,কেন্দীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস ,বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী,সমাজকর্মী আফজাল হোসেন, এ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, এ্যাভোকেট হোসেন আলী পিয়ারা, ওয়ালিউর রহমান বাবু, সমাজসেবী ইসমিতা, তোফাজ্জল হোসেন, রাজশাহী জেলা সাবেক সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, বর্তমান সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক শাওন ভূইয়াসহ রাজশাহীর আশপাশের বিভিন্ন এলাকার আদিবাসী জনগোষ্ঠীর নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩