ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস নগরীর উপশহরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহীতে বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন তানোরে মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৬:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৬:২৫:০৭ অপরাহ্ন
রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন
রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রবিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। এতে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় । বক্তরা বলেন, গত ০৯ আগস্ট ২০২৫ তারিখে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রুপলাল রবিদাস (৪০) ও প্রদীপ রবিদাস (৩৫) কে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার দ্রুত বিচার, অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়।

এছাড়া রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রাম ও তানোরের শিমুলতলা গ্রামে আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বারবার আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে আইনি পদক্ষেপ  নিতে গড়িমশি করা হয়। এ ধরণের ঘটনা রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্য সম্পন্ন করার আহ্বান জানান তারা।

এই কর্মসূচিতে কেন্দ্রীয় সহ-সভাপতি রাজকুমার শাও,কেন্দীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস ,বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী,সমাজকর্মী আফজাল হোসেন, এ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, এ্যাভোকেট হোসেন আলী পিয়ারা, ওয়ালিউর রহমান বাবু, সমাজসেবী ইসমিতা, তোফাজ্জল হোসেন, রাজশাহী জেলা সাবেক সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, বর্তমান সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক শাওন ভূইয়াসহ রাজশাহীর আশপাশের বিভিন্ন এলাকার আদিবাসী জনগোষ্ঠীর নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত