ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীর বিদেশি স্কলারশিপ অর্জন

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৬:১১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৬:১১:৫৭ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীর বিদেশি স্কলারশিপ অর্জন পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীর বিদেশি স্কলারশিপ অর্জন
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়ার একজন শিক্ষক এবং ছয়জন শিক্ষার্থী চীন ও রাশিয়া সরকারের বৃত্তি লাভ করে সেখানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে তাদের সংবর্ধিত করা হয়।

কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। পুণ্ড্র ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল ইসলাম উচ্চ শিক্ষার্থে চীনের সিয়ান জিয়াটং বিশ্ববিদ্যালয় সরকারি স্কলারশিপ অর্জন করেছেন।

শিক্ষার্থীদের মধ্যে ইংরেজী নবম ব্যাচের মাফরুহা তাসনিম পারসা এবং জেবিন তাসনিম আন-নূর চীনের সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটির অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ অর্জন করেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাকিবুল হাসান, মোঃ নিয়ামুল কবির হৃত্ত্বিক, কামরুল হাসান জয় এবং মোঃ জিসান উল হক রাশিয়ার বাস্কির স্টেট অ্যাগ্রেরিয়ান ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে স্কলারশিপ অর্জন করেছে।     

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি