ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহানগরীর সাবেক ডিবি এসআই হাসানকে জনতার গণধোলাই ! পুলিশে সোপর্দ

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৩:৩৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৩:৩৪:৪৭ পূর্বাহ্ন
মহানগরীর সাবেক ডিবি এসআই হাসানকে জনতার গণধোলাই ! পুলিশে সোপর্দ মহানগরীর সাবেক ডিবি এসআই হাসানকে জনতার গণধোলাই ! পুলিশে সোপর্দ
রাজশাহী মহানগরীতে স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক এসআই মাহবুব হাসান। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা হজের মোড় এলাকায় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে এসআই মাহবুব হাসানকে তার ভাড়া করা বাসা থেকে ধরে এনে গণপিটুনি দেওয়া হয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

খবরটি ছড়িয়ে পড়লে সাবেক এসআই হাসানের হাতে লাঞ্ছিত ও নির্যাতণের হাত থেকে রক্ষা পেতে ঘুষ দেয়া দলীয় ছাত্র-জনতা চন্দ্রিমা থানার সামনে এসে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে হাসানকে থানা হাজতে ঢুকিয়ে রাখা হয়। পরে কাশিয়াডাঙ্গা জোনের এডিসি শ্রী পঙ্কজ দাস চন্দ্রিমা থানায় আসেন। সর্বিক পরিস্থিতি দেখে তাঁর নির্দেশনায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ ও থানার সকল এসআই এবং পুলিশ সদস্যদের সাথে নিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সরিয়ে দেন। ধীরে ধীরে থানা প্রাঙ্গন থেকে ভুক্তভোগীরা স্ব-স্ব অবস্থানে ফিরে যায়। পরে রাত দুইটার দিকে কড়া পুলিশি প্রহরায় সাবেক ডিবি এসআই হাসানকে চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।  

স্থানীয়দের অভিযোগ, রাবি ছাত্রলীগ থেকে আসা মাহবুব হাসান। ডিবিতে কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন করতেন। তার বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে। সম্প্রতি এক ভুক্তভোগীর বাবার দায়ের করা পাঁচ বছরের পুরনো এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 

২০১৯ সালের ২৩ অক্টোবর এক রাজিব আলী রাতুলকে তার বাড়ি থেকে তুলে নিয়ে শিমলা পার্কে যায়। ওই সময় তার পিতাকে মুঠো ফোনে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে হাসান। টাকা দিতে অপারগতা জানালে ক্রসফায়ারের ভয় দেখায় হাসান। ছেলেকে বাঁচাতে পাঁচ লাখ টাকা হাসানের হাতে তুলে দেন বলে দাবি মাসুদ রানা সরকারের। কিন্তু পরদিন রাজীবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগ করার পর জামিন পান রাজীব।


ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা মোঃ মাসুদ রানা সরকার বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

এসআই মাহবুব হাসান বর্তমানে সাময়িক বরখাস্ত হয়ে আছেন বলে জানা গেছে। তবে তার দাবি, তাকে ঢাকায় বদলি করা হলেও পারিবারিক কারণে তিনি সেখানে যোগদান করতে পারেননি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক