ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১১:১৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১১:১৬:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে সর্প দংশন সচেতনতা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর যৌথ উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মশালা আয়োজিত হয়। কর্মশালায় সাপের কামড়ের প্রতিরোধ, চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সুপার নিউমেরারি অধ্যাপক ড. ফরিদ আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী ড. বিধান চন্দ্র দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার এবং পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রি রক্ষায় আমরা (ধরা)’ এর কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও সর্প বিশেষজ্ঞ মোঃ আবু সাইদ এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির।

রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিসিএফ-এর সভাপতি মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আলোচকবৃন্দ বাংলাদেশে প্রাপ্ত বিষধর ও নির্বিষ সাপ শনাক্তকরণ, বিগত তিন বছরে সাপে কাটার পরিসংখ্যান, সাপের দংশনের কারণ এবং এন্টিভেনমের সঠিক ব্যবহার ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্ব তুলে ধরে, সাপ হত্যা না করে সেগুলোকে উদ্ধার ও প্রকৃতিতে অবমুক্ত করার উপর জোর দেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীদের হাতে-কলমে সাপ উদ্ধার, নিরাপদে ধরা (হ্যান্ডলিং) এবং প্রকৃতিতে অবমুক্তকরণের বিভিন্ন কৌশল শেখানো হয়।

এসময় সাপ উদ্ধারের সময় ব্যক্তিগত সুরক্ষা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন প্রশিক্ষকগণ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪