ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাঘায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০১:০৯ অপরাহ্ন
বাঘায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল বাঘায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল
রাজশাহীর বাঘা উপজেলার বন্যা কবলিত ও পানিবন্দী প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার আতার পাড়া, তেমাদিয়া, মানিকের চর, চকরাজাপুর, চর কালিদাসখালি, দাদপুর, পলাশীফতেপুর এবং দক্ষিণ পলাশী ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের কাছে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। 

আনোয়ার হোসেন উজ্জল, যিনি রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল ও লবণ। 

পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় বাঘার চকরাজাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ফলে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সংকট দেখা দিলে আনোয়ার হোসেন উজ্জ্বল দুটি নৌকযোগে নেতা-কর্মীদের সাথে নিয়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং সরাসরি মানুষের হাতে ত্রাণ তুলে দেন। 

ত্রাণ বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সবসময় অসহায় মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই কার্যক্রমে তার সাথে বাঘা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধীক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান