ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে আসে, নেপথ্যে থাকতে পারে আরও কিছু শারীরিক সমস্যা প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন শবে কদরের ফজিলত ও ৫ আমল তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

যশোরের শার্শায় একটি বিলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১০:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১০:১২:৪৯ অপরাহ্ন
যশোরের শার্শায় একটি বিলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার যশোরের শার্শায় একটি বিলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামসংলগ্ন মালশাকুড় বিলে ভৌতার খালপাড় থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেন।

এ সংবাদ পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে প্রথম পর্যায়ে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেননি। মৃতদেহটি উলঙ্গ অবস্থায় ছিল এবং শরীরে শুধু একটি টি-শার্ট পরিহিত ছিল।

পরবর্তীতে পুলিশ তদন্ত করে তার পরিচয় জানান, নিহত খাইরুল ইসলাম(৩৫), বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের  পিতা নূর মোহাম্মদ এর পুত্র।

পুলিশ জানায়, লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখ দিয়ে হালকা রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে এই ব্যাক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সহ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত ব্যাপক ভাবে চালানো হচ্ছে বলে জানিয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক