ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত

ঠাকুরগাঁওয়ে সাবেক ছাত্রদল নেতার বক্তব্য: এমপি নয়, সেবক হতে এসেছি

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪০:০৮ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে সাবেক ছাত্রদল নেতার বক্তব্য: এমপি নয়, সেবক হতে এসেছি ঠাকুরগাঁওয়ে সাবেক ছাত্রদল নেতার বক্তব্য: এমপি নয়, সেবক হতে এসেছি
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ বলেছেন, তিনি এমপি নন, বরং জনগণের সেবক হতে এসেছেন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কামাল আনোয়ার আহাম্মদ তার রাজনৈতিক জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরে বলেন, "ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল হাজতে গেছি, ৭৯টি মামলা হয়েছে। ডিবি পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। তিনি আরও বলেন, এই বিপদের সময় সাংবাদিকরাই তার পাশে দাঁড়িয়েছিলেন, একারণে তিনি সাংবাদিকদের রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করেন।

আগামী নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, "আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই।" বিগত ১৬-১৭ বছরে নির্বাচিত এমপিদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং হিন্দুদের জমি দখল করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, তার ক্ষেত্রে এমনটা হবে না।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, যুগ্ম সম্পাদক মুনতাসির আল মিঠু, মনিরুজ্জামান মনি, ঈসা, পৌর যুবদলের আক্তার হোসেন, মমিন এবং মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড