ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫

গাজায় দুর্ভিক্ষের সাথে পানিকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরাইল!

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩৪:০৪ অপরাহ্ন
গাজায় দুর্ভিক্ষের সাথে পানিকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরাইল! গাজায় দুর্ভিক্ষের সাথে পানিকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরাইল!
ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দেওয়ার পর এবার গাজার পানির সরবরাহকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরাইল। ইচ্ছাকৃতভাবে পানির প্রবাহ সীমিত করে প্রায় ১২ লাখ মানুষকে গাজা সিটি থেকে উৎখাত করার কৌশল নিয়েছে তেল আবিব।

শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

গাজার পানির নেটওয়ার্ক কার্যত ভেঙে পড়েছে। বহু কূপ ধ্বংস হয়েছে, একমাত্র লবণাক্ত পানি শোধনাগার যুদ্ধ শুরুর পর থেকেই অচল, আর সাধারণ পরিবারগুলো এখন মূলত ইসরাইলি নিয়ন্ত্রিত মেকোরোট পাইপলাইনের অল্প সরবরাহের ওপর বেঁচে আছে।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, সরকার উত্তর গাজার পানির প্রবাহ কমানোর পরিকল্পনা করছে, একই সঙ্গে দক্ষিণে পাইপলাইন পুনঃস্থাপনের প্রস্তুতি নিচ্ছে যা ব্যাপকভাবে স্থানীয়দের দক্ষিণমুখী করতে একপ্রকার জোরপূর্বক চাপ হিসেবে দেখা হচ্ছে।

এর মধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ নতুন সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন। ‘গিডিওনস চারিয়টস ২’ নামের এ অভিযানের লক্ষ্য গাজা সিটিতে হামলা চালিয়ে সেখানকার জনগণকে উচ্ছেদ করা।

গাজার পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না আনাদোলুকে বলেছেন, ‘৫৬টি কূপ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেকগুলো বন্ধ হয়ে আছে।’

তিনি জানান, গাজার ৭৫ শতাংশের বেশি কূপ, পাম্প স্টেশন ও শোধনাগার অকার্যকর হয়ে গেছে। এখন মেকোরোট পাইপলাইন থেকে ৭০ শতাংশ পানি আসছে, বাকি চাহিদার মাত্র ৩০ শতাংশ পূরণ করছে কিছু বেঁচে থাকা কূপ।

মুহান্নার মতে, মাথাপিছু পানির প্রাপ্যতা নেমে এসেছে দৈনিক মাত্র ৫ লিটারে, যেখানে বৈশ্বিক ন্যূনতম মান ১০০ লিটার। এ অবস্থায় ১২ লাখের বেশি বাসিন্দা ও বাস্তুচ্যুত মানুষ তৃষ্ণাজনিত মহামারির ঝুঁকিতে পড়েছেন।

চাপ ও হুমকি
শুক্রবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বন্দিদের মুক্তি ও অস্ত্র জমা না দিলে গাজার ওপর ‘নরকের দরজা’ খুলে দেওয়া হবে।
অন্যদিকে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজা পুনর্দখলের এই পরিকল্পনা কার্যত ‘১২ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড ও গণউচ্ছেদ আদেশ যা ঠেকাতে আন্তর্জাতিক সমাজকে জরুরি উদ্যোগ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক