ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

সালিশে ধর্ষিতার ইজ্জতের মূল্য ৬০ হাজার টাকা ! ওই টাকায় গরু খাওয়ার সিদ্ধান্ত !

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:২২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:২২:২৭ অপরাহ্ন
সালিশে ধর্ষিতার ইজ্জতের মূল্য ৬০ হাজার টাকা ! ওই টাকায় গরু খাওয়ার সিদ্ধান্ত ! সালিশে ধর্ষিতার ইজ্জতের মূল্য ৬০ হাজার টাকা ! ওই টাকায় গরু খাওয়ার সিদ্ধান্ত !
বিধবাকে ধর্ষণের পর গ্রাম্য সালিশে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা মাতবররা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বাঁদে গাওয়াইল এলাকায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রাম্য সালিশে ধর্ষকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তবে, সেই টাকা ভুক্তভোগী নারীকে না দিয়ে সালিশকারী মাতবররা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

মাতবররা জানিয়েছেন, ওই টাকা দিয়ে গরু কিনে খাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সালাউদ্দিন নামে স্থানীয় একটি কারখানার এক শ্রমিক ওই বিধবার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সালাউদ্দিনকে আটক করে মারধর করে। পরে, এ ঘটনাকে কেন্দ্র করে একটি গ্রাম্য সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

সালিশে ধর্ষকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কিন্তু জরিমানার টাকা ওই নারীকে না দেওয়ায় তিনি শুক্রবার সকালে ধামরাই থানায় অভিযোগ করেন।

সালিশকারী মাতবররা টাকা জরিমানার কথা স্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনায় আমরা ৬০ হাজার টাকা জরিমানা করেছি, এ কথা সত্য। তবে তা আত্মসাৎ করিনি। এ টাকা দিয়ে গরু কিনে খাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তের ব্যবস্থা করেছেন। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশ আপস অপরাধ বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ