ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ছাত্র আন্দোলনের সাবেক নেতার বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:০২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:০২:৩১ অপরাহ্ন
তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ছাত্র আন্দোলনের সাবেক নেতার বিরুদ্ধে মামলা তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ছাত্র আন্দোলনের সাবেক নেতার বিরুদ্ধে মামলা
কুমিল্লার তিতাস উপজেলায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক তরুণীকে কোমল পানীয়ের সাথে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগে নূর মোহাম্মদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) 
ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।

অভিযুক্ত নূর মোহাম্মদ তিতাস উপজেলার কালাচান কান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি সম্প্রতি বিলুপ্ত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতাস উপজেলা কমিটির সমন্বয়ক ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, একই উপজেলার বাসিন্দা হওয়ার সুবাদে নূর মোহাম্মদের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এরপর থেকে নূর মোহাম্মদ বিভিন্ন সময়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন। গত ১৬ জুলাই অভিযুক্ত নূর মোহাম্মদ ওই তরুণীকে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে তুলে নেন। পথিমধ্যে তাকে একটি কোমল পানীয় পান করতে দেওয়া হয়, যা পান করার কিছুক্ষণ পরেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এরপর তাকে অজ্ঞাত একটি হোটেলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর নূর মোহাম্মদ ওই তরুণীকে মাইক্রোবাসে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যান। পরবর্তীতে তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বিষয়টি তার পরিবারকে জানান। পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।

ভুক্তভোগী তরুণী বলেন, "নুর মোহাম্মদ আমার জীবন তছনছ করে দিয়ে এখন উল্টো আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ন্যায় বিচার চাই।"

এ বিষয়ে অভিযুক্ত নূর মোহাম্মদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির কুমিল্লা জেলা সমন্বয়ক ও বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার প্রথম যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠন চালু থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেত।

বাদীর আইনজীবী মুহাম্মদ ওমর শরীফ জানিয়েছেন, আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে এবং তিনি আশা করছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার