ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

লরি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে একই পরিবারের চারজনসহ নিহত ৪

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৮:৪৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৮:৪৫:০৯ অপরাহ্ন
লরি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে একই পরিবারের চারজনসহ নিহত ৪ কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনসহ নিহত ৪
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার, (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে সিমেন্টবাহী একটি লরি প্রাইভেটকারের ওপর উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি সিএনজি অটোরিকশার সাথে লরিটির ধাক্কা লাগলে আরও তিনজন আহত হন।

নিহতদের পরিচয়
নিহতরা হলেন কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫) এবং তাদের দুই ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন তাদের বড় ছেলে আবুল হাশেম। তারা গ্রামের বাড়ি থেকে কুমিল্লা শহরে মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পদুয়ার বাজার ইউটার্নে একটি যাত্রীবাহী বাস ভুল পথে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টে গিয়ে প্রাইভেটকারটিকে চাপা দেয়। একই সাথে লরিটি একটি সিএনজি অটোরিকশাকেও ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।

উদ্ধার তৎপরতা ও পরবর্তী ব্যবস্থা
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রাইভেটকার থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত সিএনজি অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত লরিটি আটক করা হয়েছে এবং মরদেহগুলো ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঝুঁকিপূর্ণ পদুয়ার বাজার ইউটার্ন
সচেতন নাগরিক কমিটি, কুমিল্লার সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, পদুয়ার বাজার ইউটার্নটি মহাসড়কের একটি অত্যন্ত বিপজ্জনক স্থান, যেখানে এর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। তিনি এই দুর্ঘটনার জন্য অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণ এবং মহাসড়কের নির্মাণত্রুটিকে দায়ী করেছেন। উল্লেখ্য যে, প্রায় আট বছর আগে বুয়েটের এক গবেষণায় এই মহাসড়কে ২৭টি ত্রুটি চিহ্নিত করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১