ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায় পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন এই প্রথম মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিলেন বিজ্ঞানীরা! হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার  লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, সামনে বড় পতন ঘটবে! রংপুরে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু কন্যা সন্তানের মা হলেন বুবলী চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

তরুণীর স্বপ্নভঙ্গ: স্বামীর দাবি, নোরা ফাতেহির মতো ফিগার চাই

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৮:০৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৮:০৫:৪৮ অপরাহ্ন
তরুণীর স্বপ্নভঙ্গ: স্বামীর দাবি, নোরা ফাতেহির মতো ফিগার চাই তরুণীর স্বপ্নভঙ্গ: স্বামীর দাবি, নোরা ফাতেহির মতো ফিগার চাই
উত্তরপ্রদেশের মুরাদনগরের এক তরুণীর স্বপ্নের বিয়ে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চলতি বছরের মার্চ মাসে মেরঠের এক শরীরচর্চার শিক্ষকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়েতে প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ করা হয়েছিল, যার মধ্যে ছিল একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি, ১৬ লক্ষ টাকার গয়না এবং নগদ ১০ লক্ষ টাকা। কিন্তু এই বিপুল আড়ম্বরও তরুণীর জীবনে সুখ আনতে পারেনি।

বিয়ের পর থেকেই স্বামীর দুর্ব্যবহার শুরু হয়। অভিযোগ, বিয়ের প্রথম রাতেই স্বামী তার সঙ্গে না থেকে অন্য ঘরে ঘুমাতে যান। এরপর থেকে "তুমি দেখতে ভালো না" বা "তোমার শারীরিক গঠন ঠিক নয়" এ ধরনের অপমানজনক মন্তব্য নিয়মিত হয়ে ওঠে।

শুধু মৌখিক অপমানই নয়, তরুণীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচারও করা হয় বলে অভিযোগ। স্বামীর দাবি ছিল, তার স্ত্রী'কে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির মতো শারীরিক গঠন তৈরি করতে হবে। এর জন্য তাকে প্রতিদিন তিন ঘণ্টা জিমে ব্যায়াম করতে বাধ্য করা হতো এবং এতে রাজি না হলে খাবার বন্ধ করে দেওয়া হতো।

পরিস্থিতি আরও ভয়াবহ হয় যখন তরুণী গর্ভবতী হন। অভিযোগ, তার স্বামী জোর করে গর্ভপাতের ওষুধ খাইয়ে দেন, যার ফলে তার গর্ভপাত হয়। এর কিছুদিন পর তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এই ঘটনায় নির্যাতিতা তরুণী তার স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে যৌতুকের জন্য হয়রানি, ইচ্ছাকৃত অপমান এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে যে তারা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২