ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

রাণীনগরে বিবাদমান জমি নিয়ে দু-পক্ষের মারামারি আহত - ৩

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৭:১০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৭:১০:২৪ অপরাহ্ন
রাণীনগরে বিবাদমান জমি নিয়ে দু-পক্ষের মারামারি আহত - ৩ রাণীনগরে বিবাদমান জমি নিয়ে দু-পক্ষের মারামারি আহত - ৩
নওগাঁর রাণীনগরে বিবাদমান জমিতে ধান রোপণকে  কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে রাণীনগর থানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার গুয়াতা গ্রামে।

আহতরা হলেন, রেশমা বিবি (৪০) ও তার ছেলে রিমন হোসেন (১৭) এবং প্রতিপক্ষ সামসুজ্জামান সামু (৭০)। আহতদের মধ্যে সামসুজ্জামান সামু ও রিমন হোসেন চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরেছে। তবে রেশমা বিবি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

রেশমা বিবি ও তার ছেলে রিমন জানান, তার স্বামী আব্দুস সালাম একজন মানসিক প্রতিবন্ধী। তার নামে গুয়াতা মৌজায় প্রায় ৮ শতাংশ জমি রয়েছে। ২০২৪ সালে এলাকার প্রভাবশালী ব্যক্তি ছামছুজ্জামান কৌশলে মাত্র ২ লাখ ৫০ হাজার টাকায় নিজের নামে রেজিস্ট্রি করে নেন, যদিও জমিটির প্রকৃত বাজারমূল্য প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা। পরবর্তীতে ছামছুজ্জামান জমিটি আরেক ব্যক্তি  রিপনের কাছে হস্তান্তর করে। এতে প্রতারিত হয়ে আমরা আদালতে একটি মামলা দায়ের করি। এছাড়াও জমি উদ্ধারের জন্য ২০২৪ সালের নভেম্বরে নওগাঁ সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগও করেছি।

সম্প্রতি গত ১৬ আগস্ট সকালে ছামছুজ্জামান ও তার সহযোগী এনামুল হক জোরপূর্বক ওই জমিতে ধান রোপণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছামছুজ্জামান আমার চুল ধরে মাটিতে ফেলে দেয়। এ সময় তার সহযোগী এনামুল সহ কয়েকজন এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায় ছামছুজ্জামানের হাতে থাকা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করলে রক্তাক্ত জখমের শিকার হই।  মাকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে রিমনকেও মারধর করে, এতে তার শরীরের বিভিন্ন স্থানে সিলাফোলা ও রক্তাক্ত জখম হয়।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা মা–ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

অপরদিকে ছামছুজ্জামান সামু বলেন, রেশমার স্বামী আব্দুস সালাম আমার কাছে তার জমি বিক্রি করেছে। সেই জমি আমি দামুয়া গ্রামের রিপনের নিকট বিক্রি করেছি। রিপন আমাকে ওই জমিটি চাষাবাদের জন্য বর্গা দিয়েছে। সেই জমিতে আমি ধান রোপণ করতে গেলে সালামের বউ রেশমা ও ছেলে রিমন আমাকে বাধা দিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমার মাথা ফাটিয়ে দেয়। এবং আমার একটি হাতও গুরুত্বর জখম হয়। এব্যাপারে জমির বর্তমান মালিক রিপন ও আমি থানায় একটি অভিযোগ করেছি।

এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, বিবাদমান জমি নিয়ে মারপিটের ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০