ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

উত্তম সন্তান লাভ করার ৩ দোয়া

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৫:৪১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৫:৪১:২৫ অপরাহ্ন
উত্তম সন্তান লাভ করার ৩ দোয়া ছবি: সংগৃহীত
নেক সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত। এই জীবনে যেমন নেক সন্তান চোখের শীতলতা ও সওয়াবের কারণ হয়, মৃত্যুর পরও নেক সন্তানের কারণে মানুষের সওয়াব জারি থাকে। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায়; ১. সদকায়ে জারিয়া (ফায়েদা অব্যাহত থাকে এ রকম সদকা যেমন মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি) ২. ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে ৩. সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে। (সহিহ মুসলিম: ৪৩১০)

এ কারণে অনেক নবি-রাসুল ও আল্লাহর নেক বান্দারা আল্লাহর কাছে নেক সন্তান প্রার্থনা করেছেন। সন্তানের উত্তম প্রতিপালনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা তার নবিদের নেক সন্তান প্রার্থনা করে করা অনেক দোয়া উল্লেখ করেছেন। আল্লাহর নেক বান্দাদের বৈশিষ্ট্য হিসেবেও নেক সন্তানের জন্য দোয়ার কথা উল্লেখ করেছেন। এখানে আমরা কোরআনে উল্লিখিত নেক সন্তানের প্রার্থনা সম্বলিত ৩টি দোয়া উল্লেখ করছি:

১. কোরআনে আল্লাহর নেক বান্দাদের অনেক গুণ ও বৈশিষ্ট্যের সাথে এ দোয়াটি উল্লেখ করে বলা হয়েছে, আল্লাহর নেক বান্দারা এভাবে আল্লাহর কাছে নেক জীবনসঙ্গী ও সন্তানের জন্য প্রার্থনা করে থাকে:

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আঝওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিও ওয়াজআলনা লিলমুত্তাক্বিনা ইমামা।

অর্থ: হে আমাদের রব, আপনি আমাদের এমন জীবনসঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চোখ শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানান। (সুরা ফুরকান: ৭৪)

২. যৌবনে আল্লাহর নবি হজরত জাকারিয়ার (আ.) সন্তান হয়নি। বৃদ্ধ বয়সে তিনি নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন,

رَبِّ هَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ

উচ্চারণ: রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান ত্বাইয়েবাতান; ইন্নাকা সামিউদ-দুয়া।

অর্থ: হে আমার রব! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, আপনি আপনি দোয়া শ্রবণকারী। (সুরা আলে ইমরান: ৩৮)

৩. আল্লাহর নবি ও খলিল হজরত ইবরাহিম (আ.) নেক সন্তান প্রার্থনা করে দোয়া করেছিলেন,

رَبِّ هَبۡ لِیۡ مِنَ الصّٰلِحِیۡنَ

উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সালিহিন।

অর্থ: হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। (সুরা সাফফাত: ১০০)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর