ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে সরকারের রোষানলে জোকোভিচ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৫:২৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৫:২৫:৫৫ অপরাহ্ন
ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে সরকারের রোষানলে জোকোভিচ কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত
সার্বিয়ায় সরকারবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ায় চাপে পড়েছেন কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের বিরোধিতায় থাকা শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় জোকোভিচকে এখন 'দেশবিরোধী' বলে প্রচার করছে সরকারের ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলো।

গত ডিসেম্বর থেকে চলা আন্দোলনে প্রথম থেকেই জোকোভিচ ছিলেন ছাত্রদের পাশে। সামাজিক মাধ্যমে তার লেখায় উঠে এসেছে, ‘যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের প্রতি আস্থা রয়েছে। তাদের কণ্ঠ শোনা দরকার।’ আন্দোলনের সময় নিহত এক ছাত্রের স্মরণে তিনি চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন জয় উৎসর্গ করেন।

এই অবস্থানকে কেন্দ্র করেই প্রেসিডেন্ট ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর রোষানলে পড়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ। সংবাদমাধ্যমগুলোতে তার বিরুদ্ধে ‘দেশের জন্য কিছুই করেননি’ এমন অভিযোগও তোলা হয়েছে। এমনকি তার গতিবিধির উপরও প্রশাসনের নজরদারি চলছে বলে খবর।

সার্বিয়ার কয়েকটি নিরপেক্ষ সংবাদমাধ্যমের দাবি, পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। পরিবারের নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় জোকোভিচ দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন গ্রিসের রাজধানী অ্যাথেন্স। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তিনি চাইলে দেশ ছাড়তে তাকে বাধা দেওয়া হবে না।

জোকোভিচ সম্প্রতি গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে একাধিকবার দেখা করেছেন। যদিও উভয় পক্ষই তা সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছে, তবে বিষয়টি নিয়ে জল্পনা থামেনি। ধারণা করা হচ্ছে, জোকোভিচ গ্রিসেই স্থায়ীভাবে বসবাসের চিন্তা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান