ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার

একটি বিশেষ অভ্যাসের কারণে কৈশোরে সন্তানের ‌অবসাদের ঝুঁকি বৃদ্ধি পায়

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৫:২২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৫:২২:৪৬ অপরাহ্ন
একটি বিশেষ অভ্যাসের কারণে কৈশোরে সন্তানের ‌অবসাদের ঝুঁকি বৃদ্ধি পায় ফাইল ফটো
বড়দের মতো ছোটরাও অবসাদের শিকার হতে পারে। কিন্তু অনেক সময়েই অভিভাবকেরা তা বুঝতে পারেন না। কৈশোরে পা দেওয়ার আগে থেকেই ছোটদের মনে নানা কারণে চাপ তৈরি হতে পারে। অভিভাবকেরা অনেক সময়েই সন্তানের অবসাদ শনাক্ত করতে পারলেও নেপথ্য কারণ অনুসন্ধান করতে পারেন না।

ছোটদের অবসাদের নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। পড়াশোনার চাপ, কটাক্ষ বা কৈশোরকালে দেহে হরমোনের তারতম্য। তবে ছোটদের অবসাদের নেপথ্যে এমন একটি কারণকে গবেষকেরা চিহ্ণিত করেছেন, যার উপর অনেক সময়েই গুরুত্ব দেওয়া হয় না।

সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার পেডিয়াট্রিক্স বিভাগের একদল গবেষক ছোটদের অবসাদ নিয়ে একটি গবেষণা করেছেন। ‘জামা নেটওয়ার্ক’ জার্নালে তা প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কৈশোরে পা দেওয়ার আগের বছরগুলিতে ছোটদের অবসাদের জন্য দায়ী সমাজমাধ্যম।

গবেষকেরা জানতে চেয়েছিলেন, সমাজমাধ্যমের কারণেই ছোটরা অবসাদে আক্রান্ত হচ্ছে, না কি অবসাদে আক্রান্তেরা বেশি সমাজমাধ্যম ব্যবহার করছে। তার জন্য গবেষকেরা তিন বছর ধরে ১২ হাজার ছেলেমেয়েদের থেকে তথ্য সংগ্রহ করেন।

মজার বিষয়, গবেষকেরা জানতে পেরেছেন, সমাজমাধ্যম ব্যবহার করে অনেক কিশোর অবসাদে আক্রান্ত হয়েছে। কিন্তু অবসাদে আক্রান্ত হওয়ার পর তারা কিন্তু বেশি সমাজমাধ্যম ব্যবহার করেনি। জানা গিয়েছে, প্রথম বছরে যে কিশোরেরা দিনে ৭ মিনিট সমাজমাধ্যম ব্যবহার করত, দ্বিতীয় বছরে তা ৭৩ মিনিটে গিয়ে দাঁড়িয়েছে। সার্বিক ভাবে তা ছোটদের অবসাদের আশঙ্কা ৩৫ শতাংশ বৃদ্ধি করেছে। অধ্যাপক জেসন নাগাটা বলেন, ‘‘আমরা জানতে পেরেছি যে সমাজমাধ্যমের ক্রমাগত ব্যবহার কৈশোরের প্রাক্কালে ছোটদের অবসাদের অন্যতম কারণ।’’

কিন্তু সমাজমাধ্যম কেন ছোটদের অবসাদের কারণ, তা এখনও স্পষ্ট নয়। অনেকের অনুমান ‘সাইবার বুলিং’ এবং ক্রমাগত সমাজমাধ্যম ব্যবহারের ফলে অনিদ্রা ছোটদের অবসাদের কারণ হতে পারে। এই প্রসঙ্গে ‘দ্য ল্যানসেট রিজিয়োনাল হেল্‌থ’ জার্নালে প্রকাশিত অন্য একটি গবেষণাপত্র তাৎপর্যপূর্ণ। সেখানে দাবি করা হয়েছে, ১১ থেকে ১২ বছরের শিশুদের মধ্যে যাঁরা সমাজমাধ্যমে নিয়মিত কটাক্ষের শিকার হয়েছে, তারা একজন সাধারণ শিশুর তুলনায় ২.৬২ শতাংশ বেশি আত্মহত্যাপ্রবণ মানসিকতার কথা ব্যক্ত করেছে।

‘দ্য আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স’ এই প্রসঙ্গে কিছু পরামর্শ দিয়েছে। তাদের মতে, কৈশোরে প্রবেশের আগে ছোটদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনা উচিত। তার জন্য বাবা-মায়েদেরই অগ্রণী ভূমিকা নিতে নিতে হবে। প্রয়োজনে ছোটদের শেখানোর জন্য বাবা-মায়েরাও বাড়িতে মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করতে পারেন। পাশাপাশি ছোটদের সমাজমাধ্যমের নেতিবাচক দিকগুলি নিয়ে সতর্ক করতে পারলেও সমস্যার সমাধান হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক