ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম

নুসরতের আইটেম গানে নতুন ‘মশালা’ ছড়ালেন জিনিয়া

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৫:১৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৫:১৪:৪৭ অপরাহ্ন
নুসরতের আইটেম গানে নতুন ‘মশালা’ ছড়ালেন জিনিয়া ছবি: সংগৃহীত
পর্দা জুড়ে লাস্য ছড়াবেন নুসরত জাহান। তাল মেলাবেন ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’ ‘আইটেম গানে। এমন ধারার গান লিখেছেন কে? কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন। টলিউড যাঁকে সাধারণত গম্ভীর বিষয় নিয়ে ছবির গল্প বা চিত্রনাট্যকার রূপে জানে। কী করে এমন ‘মশালা’ গান লিখে ফেললেন? পাল্টা রহস্য ছড়ালেন তিনিও। জিনিয়া হাসতে হাসতে বললেন, “আমি কিন্তু অর্ডার পেয়ে তবে বর্ডার ক্রস করেছি!”

কিন্তু জিনিয়ার কলম কী করে নিজের টানা গণ্ডি পেরিয়ে আইটেম গান লিখে ফেলল?

কাহিনি-চিত্রনাট্যকারের কথায়, “প্রথমত, এই গানকে ‘আইটেম গান’-এর বদলে ‘সিচ্যুয়েশনাল সং’ বলব আমি। নুসরত অভিনীত গানটি ছবির গতি বাড়াবে। অনেক না-বলা কথা এই গানের মাধ্যমে বুঝে যাবেন দর্শক। দুই, শিলাজিৎদার কাঁধে গানের দায়িত্ব। তাঁকে দৃশ্য বোঝানোর কথা আমার। তত দিনে গানের এই ‘হুক লাইন’ তৈরি করে সুর করে ফেলেছেন তিনি। শিবু বলেছিল, ওঁকে গান এবং দৃশ্যের মূল ভাব লিখে বুঝিয়ে দাও।” জিনিয়া গদ্যে লেখার বদলে ছন্দে লিখেছিলেন। শিলাজিৎ সেই কবিতায় সুর দিয়ে গানের রূপ দিয়েছেন।

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’। সেই ছবিতে গানের তালে উষ্ণতা ছড়াবেন নুসরত। উর্ধ্বাঙ্গ ঢাকা কাঁচুলির মতো ব্লাউজে। সঙ্গে ছোট ঝুলের ঘাঘরা। পুরো পোশাকে কাচের কারুকাজ। সদ্য মুক্তি পাওয়া গানের ঝলক বলছে, এই গানে এই সাজে নুসরতকে নতুন ভাবে চিনবে বাংলা বিনোদন দুনিয়া। শিলাজিৎ মজুমদারের সুরে গেয়েছেন শ্রেষ্ঠা দাস।

২০২৩-এ ‘রক্তবীজ’ ছবিতে ‘কেন গোবিন্দ দাঁত মাজে না’ দিয়ে বড় প্রবেশ অঙ্কুশ হাজরার। সিক্যুয়েলে তিনি হাড়হিম খলনায়ক ‘মুনির আলম’। পরের সিক্যুয়েলে কি নুসরতের পালা?

“এখনও এতটা ভাবা হয়নি। আবার সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না”, ফের রহস্য ছড়ালেন জিনিয়া।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন