ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

বদলে গেল বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৫:০৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৫:০৮:১৭ অপরাহ্ন
বদলে গেল বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপে বদলে গেল বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও সর্বশেষ সিদ্ধান্তে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উৎসবের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হওয়ার পর থেকেই চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ঘরোয়া প্রতিযোগিতা মহারাজা টি-টোয়েন্টি ট্রফিও পুলিশের ছাড়পত্র না পাওয়ায় স্থানান্তরিত হয় মাইসুরুর শ্রীকান্তদত্ত স্টেডিয়ামে। শেষ পর্যন্ত নারী বিশ্বকাপের ভেন্যুতেও পরিবর্তন আনল আয়োজকরা।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর, যা চলবে ২ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ভারতের গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে হবে। এর পাশাপাশি ইন্দোরের হোলকার স্টেডিয়াম, ভিশাখাপত্নমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম অপরিবর্তিত থাকলেও বেঙ্গালুরুর বদলে যুক্ত হয়েছে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম।

পরিবর্তিত সূচি অনুযায়ী: 
২৩ অক্টোবর: ভারত-নিউজিল্যান্ড (ডিওয়াই পাতিল, নাভি মুম্বাই)
২৬ অক্টোবর: বাংলাদেশ-ভারত (ডিওয়াই পাতিল, নাভি মুম্বাই)

উদ্বোধনী ম্যাচ ভারত-শ্রীলঙ্কা ও ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।

১১ অক্টোবরের ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে কলম্বোতে।

পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে। তারা ফাইনালে উঠলে ম্যাচটিও সেখানেই হবে।

এভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত পাঁচটি ম্যাচের সবই সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ-ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি (খেলা শুরু বিকেল সাড়ে ৩টায়)

সময়               ম্যাচ                             ভেন্যু
২ অক্টোবর    বাংলাদেশ-পাকিস্তান            কলম্বো
৭ অক্টোবর    বাংলাদেশ-ইংল্যান্ড             গুয়াহাটি
১০ অক্টোবর    বাংলাদেশ-নিউজিল্যান্ড       গুয়াহাটি
১৩ অক্টোবর    বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা    ভাইজাগ
১৬ অক্টোবর    বাংলাদেশ-অস্ট্রেলিয়া          ভাইজাগ
২০ অক্টোবর    বাংলাদেশ-শ্রীলঙ্কা              নাভি মুম্বাই
২৬ অক্টোবর    বাংলাদেশ-ভারত               নাভি মুম্বাই

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি