ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের সুপ্রিম কোর্টে ‘বড় জয়’ ট্রাম্পের! তবে ‘বড় ধাক্কা’ খেতে হল যৌন নির্যাতনের মামলায় তানোরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২ জুনে বিদ্যুৎ বিল বেশি এলে যা করবেন রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন ​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ

রাণীশংকৈলে জাতীয় দলের নারী ফুটবলারের বাড়িতে চুরি, তদন্তে করছে ওসি

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৪:৩৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৪:৩৫:৩৩ অপরাহ্ন
রাণীশংকৈলে জাতীয় দলের নারী ফুটবলারের বাড়িতে চুরি, তদন্তে করছে ওসি রাণীশংকৈলে জাতীয় দলের নারী ফুটবলারের বাড়িতে চুরি, তদন্তে করছে ওসি
জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরির ঘটনায় বৃহস্পতিবার (২১ আগষ্ট) তদন্তে নেমেছে স্বয়ং থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক। তিনি সাগরিকার মা-বাবাসহ এলাকার বিভিন্ন মানুষের মুখে জবানবন্দি লিপিবদ্ধ করছেন, এবং তার পরিবারের কেউ অনলাইন জুয়ার সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখছেন।

জানা যায়, ১৪ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে ঘরের ডয়ার থেকে ২লক্ষ ২৫ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় সাগরিকার বাবা লিটন বাদী হয়ে অজ্ঞাতনামা একটি অভিযোগ দাখিল করেন।  অভিযোগটি এজাহার হিসাবে গন্য করে তদন্তকারী কর্মকর্তা স্বয়ং ওসি নিজেই হয়েছেন। স্বরেজমিনে গিয়ে দেখা যায়, তৎকালিন উপজেলা নির্বাহি অফিসার রকিবুল হাসান সরকারি অর্থায়নে নির্মিত করে দেন ২টি পাঁকা ঘর আর সে ঘরে থাকেন সাগরিকা। তার পাশে মাটির আরেকটি ঘর আছে তাদের। সাগরিকা বাড়িতে না থাকলে মাটির ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাকা ঘরে তালা দিয়ে মাটির ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা। ১৪ আগস্ট রাতে পাকা ঘরের ঢুকে সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা।

সাগরিকার বাবা লিটন বলেন, সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। বেশ কয়েকদিন পরে ১৪ আগস্ট টাকা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরে প্রবেশ করে সেই টাকা চুরি হয়েছে। এতদিন টাকা বাড়িতে ছিল না, চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। যা রহস্যজনক মনে হচ্ছে। থানায় অভিযোগ দিয়েছি  পুলিশ তদন্ত করছে। আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি। আমার বাড়ি থেকে শুধু টাকা নয় বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে মনে হচ্ছে। প্রসঙ্গে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকা এ প্রতিনিধিকে বলেন, ‘বাড়িতে ঘরে প্রবেশ করে চোরেরা ২ লাখ ২৫ হাজার টাকা চুরি করেছে। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবগত করেছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন। কিন্তু উপজেলা নির্বাহি কর্মকর্তা আমার কোন খোঁজখবর নেয় নেয়না।

তিনি আরো বলেন, ‘আমার পরিশ্রমের টাকা নিয়েছে, আমার কপাল তো নিয়ে যায়নি। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে, খুব শীঘ্রই বিষয়টি উদ্ঘাটন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন