ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ সিংড়ায় শ্রমিক না পাওয়ায় বিধবার ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে: রাজশাহীতে বিজ্ঞান মেলায় ভূমিমন্ত্রী রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭

ভরা মৌসুমেও পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০১:১৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০১:১৮:৫৮ পূর্বাহ্ন
ভরা মৌসুমেও পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা ভরা মৌসুমেও পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা
ইলিশের ভরা মৌসুম চলছে। অথচ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিনের পর দিন জাল ফেলেও জেলেরা ফিরছেন শূন্য হাতে। যে অল্প কিছু মাছ ধরা পড়ছে, তার বেশিরভাগই আকারে ছোট। বড় ইলিশের সংখ্যা এত কম যে, সেগুলোর বাজারদর আকাশছোঁয়া। ফলে সাধারণ ক্রেতার পক্ষে কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

স্থানীয়রা বলছেন, হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধির কারণে নদীতে ইলিশের আনাগোনা কমে গেছে। পাশাপাশি মেঘনা নদী ও সাগরে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ায় পদ্মার দিকে আর তেমন ইলিশ ঢুকছে না।

উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া, ঢেউখালী, আকোটের চর ও চর নাসিরপুর ইউনিয়নে প্রায় সাত হাজার মানুষ ইলিশ শিকারে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে কার্ডধারী জেলে আছেন প্রায় ৬৫০ জন।

পদ্মায় মাছ ধরতে আসা জেলে জাহিদ শেখ বলেন, কয়েকদিন ধরে নদীতে যাচ্ছি, কিন্তু জাল খালি নিয়েই ফিরতে হচ্ছে। ৬-৭ জন মিলে যে কয়টা মাছ পাই, তা বিক্রি করে তেলের খরচও ওঠে না।

আরেক জেলে আবুল ফরাজি জানান, আমাদের মূল পেশাই ইলিশ ধরা; কিন্তু এখন নদীতে মাছ নেই বললেই চলে। দু-একটা পেলেও আকারে ছোট। আমরা যদি মাছই না পাই, তবে পরিবার নিয়ে টিকে থাকব কীভাবে? পূর্বপুরুষের পেশা ছাড়াও সহজ নয়।

ইলিশ ব্যবসায়ী জয়নাল মোল্যা জানান, ভাদ্র মাসের পর পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে। তিনি বলেন, ১০-১২ বছর আগে প্রচুর মাছ পাওয়া যেত, দামও ছিল হাতের নাগালে। এখন মাছ কম, দাম অনেক বেশি। বর্তমানে পদ্মার এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩-৪ হাজার টাকায়, ছোটগুলোর দামও ১-২ হাজার টাকার কম নয়।

উপজালা সদর বাজারে এক ইলিশের ক্রেতা আমান বলেন, মেহমান আসায় ইলিশ কিনতে এসেছিলাম। মাছ আছে, তবে দাম অস্বাভাবিক বেশি। সাইজেও ছোট। অনেক কষ্টে এক ডালা ছোট মাছ কিনলাম। যদি বাজারে মাছের জোগান বেশি থাকত, দামও হয়তো কম থাকত।

এ বিষয়ে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, পানি প্রবাহের সঙ্গে ইলিশের চলাচলের নিবিড় সম্পর্ক রয়েছে। সম্প্রতি নদীর পানি বাড়ায় পদ্মায় মাছের উপস্থিতি তুলনামূলক কম। তবে মেঘনায় প্রচুর মাছ ধরা পড়ছে। পানি কমতে শুরু করলে পদ্মাতেও ভালো পরিমাণে ইলিশ পাওয়া যেতে পারে। সূত্র: কালবেলা

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের