ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাজশাহীতে 'হেল্প হেল্প' বলে ডেকে শিক্ষককে ছুরিকাঘাত করলো কিশোরী ছাত্রী

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:০৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:০৮:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে 'হেল্প হেল্প' বলে ডেকে শিক্ষককে ছুরিকাঘাত করলো কিশোরী ছাত্রী রাজশাহীতে 'হেল্প হেল্প' বলে ডেকে শিক্ষককে ছুরিকাঘাত করলো কিশোরী ছাত্রী
রাজশাহীতে 'হেল্প হেল্প' বলে ডেকে শিক্ষক মারুফ কারখীর ওপর ছুরি দিয়ে হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বুধবার (২০ আগস্ট) রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাকে গাজীপুরের কোনাবাড়ীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শিক্ষক মারুফ কারখী নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেন। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক। 

১৯ আগস্ট ছাত্রীটির ছুরিকাঘাতে তাঁর গলা ও হাতে জখম হয়। বর্তমানে তিনি রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষক জানান, "মেয়েটি প্রথমে হেল্প হেল্প বলে চিৎকার করছিল। ভেবেছিলাম বিপদে পড়েছে, হয়তো ছিনতাই হচ্ছে। তাই থেমেছিলাম। আমি থামতেই সে দৌড়ে এসে ছুরি দিয়ে আঘাত করে। মুখে মাস্ক থাকায় প্রথমে তিনি তাকে চিনতে পারেননি।

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা ছাত্রীটিকে আটক করে তার পরিবারের কাছে হস্তান্তর করলেও পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

প্রায় ১৬ বছর বয়সী ওই ছাত্রী পূর্বে ক্যান্টনমেন্ট স্কুলেই অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল। কিন্তু 'উচ্ছৃঙ্খল আচরণের কারণে' ২০২৩ সালে তাকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হয়। বর্তমানে সে শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ছে।

ক্যান্টনমেন্ট স্কুলের একজন কর্মকর্তা জানান, টিসি দেওয়ার কারণে ওই শিক্ষার্থীর মনে ক্ষোভ ছিল। তার এই ক্ষোভ কোনো নির্দিষ্ট শিক্ষকের বিরুদ্ধে নয়, বরং পুরো স্কুল কর্তৃপক্ষের প্রতি ছিল। দুর্ভাগ্যবশত, শিক্ষক মারুফ কারখী তার আক্রমণের শিকার হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান